এক কাঁধেই কি ব্যাগ ঝোলানোর অভ্যাস? শরীরে কী ক্ষতি হচ্ছে জানেন?
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ এএম
ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
বাড়ি থেকে বেরোনোর সময়ে কি অভ্যাসবশত প্রতিদিন একই কাঁধে ব্যাগটা তুলে নেন? অফিসে যাওয়ার পথে ল্যাপটপের ভারী ব্যাগ হোক কিংবা বাজার যাওয়ার চটের ঝোলা—অনেকেই দেহের এক দিকেই সব ভার বহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রথম দিকে কোনো সমস্যা না ঠেকলেও দীর্ঘ দিন ধরে এই অভ্যাস চলতে থাকলে ঘাড়, কাঁধ ও পিঠের পেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ব্যাগের ওজন বেশি হলে এবং দীর্ঘক্ষণ তা বয়ে বেড়াতে হলে ঝুঁকি আরও বাড়ে।
এক কাঁধে ব্যাগ নিলে শরীরে কী ঘটে?
চিকিৎসকদের মতে, নিয়মিত একই কাঁধে ব্যাগ বহনের ফলে শরীরের স্বাভাবিক ভঙ্গি বা পসচার নষ্ট হয়ে যায়। ব্যাগের ভার সামলাতে গিয়ে শরীরকে অলক্ষেই ভারসাম্য রক্ষায় নানা কসরত করতে হয়। এর প্রভাবে একদিকে কাঁধ সামান্য ওপরের দিকে উঠে যায় এবং শরীর এক দিকে হেলে পড়ে।
অভ্যাসে বদল আনবেন কীভাবে?
এই ধরনের শারীরিক অস্বস্তি এড়াতে এবং সুস্থ থাকতে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি:
ওজন কমান: প্রতিদিন ব্যাগে ঠিক কী কী জিনিস বহন করছেন, তা একবার যাচাই করুন। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ব্যাগ সবসময় সাধ্যমতো হালকা রাখুন।
কাছাকাছি রাখুন: পিঠের ব্যাগের স্ট্র্যাপ এমনভাবে সামঞ্জস্য করুন, যেন ব্যাগটি শরীরের একেবারে কাছাকাছি থাকে। ব্যাগ খুব বেশি নিচে ঝুলে থাকলে ভার সামলাতে শরীরের ভঙ্গি বিকৃত হতে পারে।
নিয়মিত ব্যায়াম: ঘাড়, কাঁধ, পিঠ এবং শরীরের মধ্যভাগের পেশিগুলোকে শক্তিশালী রাখতে নিয়মিত হালকা শারীরচর্চা করুন। তবে শরীরে যদি আগে থেকেই ব্যথা থাকে, তবে নিজের মতো করে কোনো কঠিন ব্যায়াম শুরু না করে ফিজ়িয়োথেরাপিস্টের পরামর্শ নেওয়া ভালো।

-6acbb811a818f.jpg)

-69c75cf243ef4.jpg)