Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সন্তান নিতে চাইলে এই ৪ বদভ্যাস আজই ত্যাগ করুন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম

সন্তান নিতে চাইলে এই ৪ বদভ্যাস আজই ত্যাগ করুন

Advertisement

বাবা-মা হওয়ার পরিকল্পনা করছেন? সুস্থ গর্ভাবস্থা ও একটি সুন্দর আগামীর জন্য শুধু জীবনযাত্রার বড় বড় পরিবর্তনই নয়, বরং নজর দিতে হবে দৈনন্দিন ছোটখাটো অভ্যাসের প্রতিও। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সন্তান নেওয়ার আগে কোন অভ্যাসগুলো বর্জন করা জরুরি, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। 

মদপান বর্জন করুন 

গর্ভধারণের পরিকল্পনা থাকলে বা গর্ভাবস্থায় মদপান থেকে সম্পূর্ণ দূরে থাকা জরুরি। এটি বন্ধ্যত্ব ও গর্ভপাতের মতো মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। 

ক্যাফেইনে নিয়ন্ত্রণ 

কফি ছাড়া দিন শুরু করা অনেকেরই অভ্যাস। তবে অতিরিক্ত চা বা কফি পানের অভ্যাস বন্ধ্যত্ব সৃষ্টির পাশাপাশি গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। 

দাঁতের যত্ন নিন  

অনেকেই দাঁতের স্বাস্থ্য নিয়ে উদাসীন থাকেন, যা মোটেও ঠিক নয়। মুখের বা দাঁতের অযত্ন পুরুষের শুক্রাণুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অপরিপক্ব শিশুর জন্মঝুঁকি বাড়াতে পারে। 

ধূমপানকে না বলুন 

ধূমপানে থাকা নিকোটিন নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোন উৎপাদনে বাধা দেয়। যেহেতু এই হরমোনটি ডিম্বস্ফোটন বা ওভুলেশন নিয়ন্ত্রণ করে, তাই ধূমপান গর্ভধারণের পথকে কঠিন করে তোলে এবং চিকিৎসাধীন নারীদের অবস্থাকেও প্রভাবিত করতে পারে। 

তাই সুস্থ ও স্বাভাবিক উপায়ে সন্তান নেওয়ার প্রস্তুতি নিতে আজই এই ক্ষতিকর অভ্যাসগুলো থেকে দূরে থাকুন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫২ বছরে মা হচ্ছেন হিলারি, ৫০ পেরিয়ে গর্ভধারণ কতটা ঝুঁকিপূর্ণ

৫২ বছরে মা হচ্ছেন হিলারি, ৫০ পেরিয়ে গর্ভধারণ কতটা ঝুঁকিপূর্ণ

সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়?

সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়?

দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা

দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা

দেশের আইনে ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতের শাস্তি কী?

দেশের আইনে ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতের শাস্তি কী?

২০ বছর পরও সুস্থ থাকতে চান? আজ থেকেই বদলান খাবারের অভ্যাস

২০ বছর পরও সুস্থ থাকতে চান? আজ থেকেই বদলান খাবারের অভ্যাস

জন্মগতভাবে জরায়ু নেই এমন নারীও অন্তঃসত্ত্বা হবেন

জন্মগতভাবে জরায়ু নেই এমন নারীও অন্তঃসত্ত্বা হবেন

আরও পড়ুন

বয়স বাড়লেও ব্রণ পিছু ছাড়ছে না? জানুন কারণ ও প্রতিকার

বয়স বাড়লেও ব্রণ পিছু ছাড়ছে না? জানুন কারণ ও প্রতিকার

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম