Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

ছবি: এআই

Advertisement

গর্ভাবস্থায় মায়ের শরীরে ভিটামিন সি গ্রহণের পরিমাণ কম হলে জন্মের পর শিশুর আচরণে নেতিবাচক আবেগের প্রবণতা দেখা দিতে পারে। ছয় মাস বয়সি শিশুদের মধ্যে বিরক্তি, অস্থিরতা ও মানসিক অস্বস্তির মতো লক্ষণ বেশি দেখা যাওয়ার সঙ্গে মায়ের কম ভিটামিন সি গ্রহণের সম্পর্ক পেয়েছেন গবেষকরা। এসব আচরণ ভবিষ্যতে শিশুর মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার ঝুঁকির প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকরা ৩০০-এর বেশি অন্তঃসত্ত্বা নারীর পুষ্টি ও মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন।

গবেষণায় খাবার ও সাপ্লিমেন্টের মাধ্যমে মায়েদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ পরিমাপ করা হয়। পাশাপাশি বিষণ্নতা, উদ্বেগ ও মানসিক চাপের মাত্রা নির্ণয়ে প্রচলিত চিকিৎসাবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। প্রশিক্ষিত পুষ্টিবিদরা অংশগ্রহণকারী নারীদের সঙ্গে একাধিকবার কথা বলে তাদের খাদ্যাভ্যাস ও ভিটামিন সি গ্রহণের তথ্য সংগ্রহ করেন। শিশুদের বয়স প্রায় ছয় মাস হলে তাদের অভিভাবকদের মাধ্যমে শিশুর আচরণ ও মেজাজের বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য নেওয়া হয়।

গবেষণার জ্যেষ্ঠ লেখক ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির মনোরোগবিদ্যা ও আচরণগত স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক এলিনর সুলিভান বলেন, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাদ্যাভ্যাস ও পুষ্টির ওপর প্রভাব ফেলতে পারে। এতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়, যা শিশুর সামাজিক ও আবেগীয় বিকাশকে প্রভাবিত করতে পারে।

গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ যত বেশি ছিল, ছয় মাস বয়সে শিশুর মধ্যে নেতিবাচক আবেগের প্রবণতাও তত বেশি ছিল। তবে খাবারের মাধ্যমে ভিটামিন সি গ্রহণের চেয়ে সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন সি গ্রহণ এ সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

সুলিভানের মতে, ভিটামিন সি সাপ্লিমেন্ট সহজলভ্য ও তুলনামূলক কম ব্যয়বহুল। তাই প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসকের পরামর্শ থাকলে গর্ভাবস্থায় পুষ্টির ঘাটতি মোকাবিলায় এটি ভূমিকা রাখতে পারে।

গবেষণার প্রধান লেখক এলিজাবেথ উড বলেন, গর্ভের পরিবেশ শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মস্তিষ্কের বিকাশ ও আচরণগত স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। তবে গর্ভাবস্থায় ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণের বিষয়ে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

হাম সম্পর্কে ১০ জরুরি তথ্য, শিশুদের সুরক্ষায় যা জানা দরকার

হাম সম্পর্কে ১০ জরুরি তথ্য, শিশুদের সুরক্ষায় যা জানা দরকার

টেস্টোস্টেরন নিয়ে পুরুষের দুশ্চিন্তা? বাড়ান ৮ উপায়ে

টেস্টোস্টেরন নিয়ে পুরুষের দুশ্চিন্তা? বাড়ান ৮ উপায়ে

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

ওজন বৃদ্ধির ভয় নেই, বাড়বে না ডায়াবেটিসও— উৎসবে খান গুলাব জামুন

ওজন বৃদ্ধির ভয় নেই, বাড়বে না ডায়াবেটিসও— উৎসবে খান গুলাব জামুন

আরও পড়ুন

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস? জানুন ক্ষতিকর দিক

ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস? জানুন ক্ষতিকর দিক

উৎসবের ভোজের পর পেটে তীব্র ব্যথা হলে যা করবেন

উৎসবের ভোজের পর পেটে তীব্র ব্যথা হলে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম