Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

ফাইল ছবি

Advertisement

উৎসব-পার্বণ কিংবা শুষ্ক মৌসুমে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে বায়ুর মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খারাপ হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে মানুষের শ্বাসতন্ত্র। এ সময় কাশি, হাঁচি, শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হওয়া থেকে শুরু করে তীব্র শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। আগে থেকেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) কিংবা অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।

তবে আগে থেকে শ্বাসতন্ত্রের কোনো সমস্যা না থাকলেও বায়ুদূষণের কারণে গলায় অস্বস্তি, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসের সঙ্গে শব্দ হওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। 

বায়ুদূষণ ফুসফুসের জন্য কেন ঝুঁকিপূর্ণ?

উৎসবের সময় আতশবাজি ও অন্যান্য দাহ্য পদার্থ পোড়ানোর কারণে বাতাসে সূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) এবং বিষাক্ত গ্যাসের ঘনত্ব বেড়ে যায়। এসব কণা আকারে অত্যন্ত ছোট হওয়ায় সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। এমনকি রক্তপ্রবাহেও মিশে শরীরজুড়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। পাশাপাশি শ্বাসনালিতে তীব্র জ্বালাপোড়া তৈরি করে।

দূষিত বাতাসের কারণে শ্বাসনালিতে প্রদাহ, অতিরিক্ত শ্লেষ্মা তৈরি এবং শ্বাসনালি সংকুচিত হওয়ার মতো সমস্যা দেখা দেয়। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের আকস্মিক শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। অন্যদিকে সিওপিডিতে আক্রান্তদের কাশি, কফের পরিমাণ ও শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।

যারা বেশি ঝুঁকিতে

বায়ুদূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। শিশুদের ফুসফুস এখনো পুরোপুরি বিকশিত হয় না। শরীরের তুলনায় তাদের শ্বাস নেওয়ার হার বেশি হওয়ায় বেশি পরিমাণ দূষিত বাতাস শরীরে প্রবেশ করে।

অন্যদিকে বয়স্ক ব্যক্তিরা, বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ কিংবা ফুসফুসের সমস্যা রয়েছে, তারা অল্প সময় দূষিত বাতাসের সংস্পর্শে এসেও গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন।

যেসব লক্ষণে সতর্ক হবেন

চিকিৎসকরা বলছেন, কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। যেমন-

১. দীর্ঘস্থায়ী কাশি, বুকে চাপ অনুভব কিংবা শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ হওয়া।

২. স্বাভাবিকের চেয়ে বেশি বার জরুরি ইনহেলার ব্যবহার করার প্রয়োজন হওয়া।

৩. রাতে কাশির কারণে ঘুমের ব্যাঘাত ঘটা।

৪. আগে সহজে করা যেত এমন শারীরিক কাজেও হাঁপিয়ে ওঠা।

৫. শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ ক্রমাগত বেড়ে যাওয়া কিংবা জরুরি ওষুধ ব্যবহারের পরও উপশম না হওয়া।

এসব লক্ষণ শ্বাসনালিতে প্রদাহ এবং শ্বাসতন্ত্রের সমস্যার অবনতির ইঙ্গিত দিতে পারে।

ফুসফুস সুরক্ষায় ৬ করণীয়

বায়ুদূষণের ক্ষতি কমাতে চিকিৎসকরা ছয়টি পরামর্শ দিয়েছেন।

১. প্রতিদিন বায়ুর মান পরীক্ষা করুন: নিয়মিত স্থানীয় একিউআই প্রতিবেদন দেখুন। দূষণের মাত্রা তুলনামূলক কম থাকলে বাইরে যাওয়ার পরিকল্পনা করুন।

২. ঘরের বাতাস নিরাপদ রাখুন: আতশবাজি পোড়ানোর সময় এবং দূষণের মাত্রা বেশি থাকলে দরজা-জানালা বন্ধ রাখুন। ঘরের বাতাস পরিষ্কার রাখতে হেপা (এইচইপিএ) ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।

৩. উপযুক্ত মাস্ক ব্যবহার করুন: প্রয়োজনে বাইরে গেলে ভালোভাবে মুখে আটকে থাকে এমন এন৯৫ বা কেএন৯৫ মাস্ক পরুন। সাধারণ সার্জিক্যাল কিংবা কাপড়ের মাস্ক পিএম ২.৫ কণা ঠেকাতে খুব বেশি কার্যকর নয়।

৪. বাইরে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন: বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে দৌড়ানো কিংবা ভারী শারীরিক পরিশ্রম করবেন না। দ্রুত ও গভীর শ্বাস নেওয়ার কারণে বেশি দূষিত কণা ফুসফুসে প্রবেশ করতে পারে।

৫. ওষুধ নিয়মিত সেবন করুন: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনহেলার ব্যবহার করুন। চিকিৎসকের সঙ্গে কথা না বলে ওষুধের মাত্রা পরিবর্তন বা বন্ধ করবেন না।

৬. ঘরের দূষণ কমান: ঘরের ভেতরে ধূপকাঠি, মশার কয়েল পোড়ানো এবং ধূমপান এড়িয়ে চলুন।

যেসব লক্ষণে জরুরি চিকিৎসা প্রয়োজন

চিকিৎসকরা জানান, কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে। এগুলো জীবনসংকটের ইঙ্গিত হতে পারে। লক্ষণগুলো হলো- তীব্র শ্বাসকষ্ট, পূর্ণ বাক্য বলতে না পারা, দীর্ঘস্থায়ী বুকে ব্যথা, ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া এবং হঠাৎ বিভ্রান্তি বা অসংলগ্ন আচরণ।

তাই বায়ুদূষণের সময় সতর্ক থাকা, ঘরের পরিবেশ পরিষ্কার রাখা এবং শ্বাসতন্ত্রের কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওজন বৃদ্ধির ভয় নেই, বাড়বে না ডায়াবেটিসও— উৎসবে খান গুলাব জামুন

ওজন বৃদ্ধির ভয় নেই, বাড়বে না ডায়াবেটিসও— উৎসবে খান গুলাব জামুন

এই পদ্ধতি মেনে চললে শীতে এতটুকুও ঠোঁট ফাটবে না

এই পদ্ধতি মেনে চললে শীতে এতটুকুও ঠোঁট ফাটবে না

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কোথায়

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কোথায়

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

আরও পড়ুন

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

দলিলে জমির পরিমাণে গরমিল, সমাধান পাবেন যেভাবে

দলিলে জমির পরিমাণে গরমিল, সমাধান পাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম