Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

Advertisement

ইংল্যান্ডের চিকিৎসাব্যবস্থায় নেওয়া হলো এক যুগান্তকারী উদ্যোগ। সাধারণ চিকিৎসকরা (জিপি বা ফ্যামিলি ডক্টর) রক্ত পরীক্ষার মাধ্যমে কীভাবে সবচেয়ে সাধারণ কিছু ক্যানসার আরও কম সময়ে ও সহজে শনাক্ত করতে পারেন এবং রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে পারেন, তা যাচাই করতে দেশটিতে প্রথমবারের মতো একটি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে যাচ্ছে। 

বার্মিংহাম বিশ্ববিদ্যালয় এই বিশেষ রক্ত পরীক্ষার পদ্ধতিটি উদ্ভাবন করেছে। এর মাধ্যমে রক্তে বিভিন্ন ক্যানসারের উপসর্গ ও লক্ষণ শনাক্ত করা যাবে এবং শরীরের ঠিক কোন অংশে ক্যানসারটি হতে পারে, সে বিষয়েও ধারণা পাওয়া যাবে।

বিশ্বের প্রথম এই ট্রায়ালের মূল উদ্দেশ্য হলো—সাধারণ চিকিৎসকরা কোনো জটিল ও দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সহজ রক্ত পরীক্ষার মাধ্যমে এমন রোগীদের দ্রুত চিহ্নিত করতে পারেন কিনা, যাদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন।

উল্লেখ্য, ইংল্যান্ডের মাথাপিছু ক্যানসারজনিত মৃত্যুর হার ওইসিডি (OECD) ভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। 

যেসব ক্যানসার নিয়ে কাজ করা হবে 

এই ট্রায়ালে মূলত পেটের অভ্যন্তরীণ ক্যানসারগুলোকে প্রাধান্য দেওয়া হবে; যার মধ্যে রয়েছে— 

প্রস্টেট ক্যানসার 

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার 

কোলন বা অন্ত্রের ক্যানসার 

অগ্ন্যাশয় ক্যানসার 

পাকস্থলীর ক্যানসার এবং 

যকৃৎ (লিভার) ক্যানসার

সাধারণত এই ধরনের ক্যানসারগুলো খুব দেরিতে ধরা পড়ে, ফলে চিকিৎসাও জটিল হয়ে যায়। 

ট্রায়ালের পরিধি ও প্রক্রিয়া 

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অন্তত ২০০টি জিপি প্র্যাকটিস বা চিকিৎসাকেন্দ্র এই ট্রায়ালে অংশ নেবে, যার আওতায় ২০ হাজারেরও বেশি রোগী অন্তর্ভুক্ত থাকবেন।

৪৫ বছর বা তার বেশি বয়সি কোনো রোগী যদি পেটের বিভিন্ন উপসর্গ যেমন—টানা পেট ফাঁপা বা অস্বস্তি নিয়ে জিপি-র কাছে যান, তবে তারা এই ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এই রক্ত পরীক্ষার কার্যকারিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং রক্তে থাকা বিভিন্ন প্রোটিন পরিমাপের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে। চিকিৎসকদের নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি এই পরীক্ষাটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই ট্রায়ালের প্রধান লক্ষ্য। ট্রায়ালের ফলাফল সফল হলে পরবর্তীতে এটি পুরো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

ক্যানসার নিয়ে ১০ ভুল ধারণা, আসল সত্য যা

ক্যানসার নিয়ে ১০ ভুল ধারণা, আসল সত্য যা

স্তনে পিণ্ড মানেই কি ক্যানসারের ঝুঁকি?

স্তনে পিণ্ড মানেই কি ক্যানসারের ঝুঁকি?

প্রোস্টেট ক্যানসার পুরুষদের যেসব জটিলতা সৃষ্টি করে

প্রোস্টেট ক্যানসার পুরুষদের যেসব জটিলতা সৃষ্টি করে

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা

অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা

আরও পড়ুন

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

দলিলে জমির পরিমাণে গরমিল, সমাধান পাবেন যেভাবে

দলিলে জমির পরিমাণে গরমিল, সমাধান পাবেন যেভাবে

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম