Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

Advertisement

অনেকেই চুল লম্বা রাখতে চান। কিন্তু চাইলেও মনের মতো লম্বা চুল পাওয়া কঠিন। এজন্য বেশ ধৈর্য ও চুলের সঠিক পরিচর্যা প্রয়োজন। কিছু কিছু প্রাকৃতিক উপাদান আছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। 

নারকেল তেল : হালকা গরম নারকেল তেল মাথায় দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বক ভালো রাখে। সেই সঙ্গে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। 

পেঁয়াজের রস: চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগানো পুরনো ও কার্যকরী পদ্ধতি। এটি চুলের গোড়া মজবুত করতে ভূমিকা রাখে। তবে মাথার ত্বকে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন। 

মেথি বাটা : সারারাত মেথি ভিজিয়ে রাখুন। এরপর তা বেটে চুলে লাগান। এই মিশ্রণটি চুল পড়া কমায়। সেই সঙ্গে চুলকে নরম ও সিল্কি করে। 

চাল ধোয়া পানি : চাল ধোয়া বা চাল ভিজিয়ে রাখা পানি চুলে ব্যবহার করতে পারেন। এটি মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া রোধ করে।  

সরিষার তেল ও কারিপাতা: কারিপাতার সঙ্গে সরিষার তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ চুলে পুষ্টি জোগায়। একই সঙ্গে চুলকে ভেতর থেকে মজবুত করে তোলে। 

অ্যালোভেরা জেল : মাথার ত্বক ঠান্ডা ও শান্ত রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার উপকারী। তবে কারও অ্যালার্জি থাকলে সামান্য একটু জায়গায় লাগিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না দেখে নিন। 

জবা ফুল : জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি চুলে পুষ্টি জোগায়। সেই সঙ্গে চুল পাতলা হয়ে যাওয়া রোধ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

গভীর রাতে ঘুম ভেঙে যায়? সেই সময় এই ৩ কাজ মোটেও করবেন না

গভীর রাতে ঘুম ভেঙে যায়? সেই সময় এই ৩ কাজ মোটেও করবেন না

শীতে খাবারের মেনুতে রাখুন ৬ উপাদান

শীতে খাবারের মেনুতে রাখুন ৬ উপাদান

দাম্পত্যে বাড়ছে ‘স্লিপ ডিভোর্স’, কী এই নতুন প্রবণতা?

দাম্পত্যে বাড়ছে ‘স্লিপ ডিভোর্স’, কী এই নতুন প্রবণতা?

টেস্টোস্টেরন বাড়লে পুরুষের শরীরে দেখা দেয় ১০ পরিবর্তন

টেস্টোস্টেরন বাড়লে পুরুষের শরীরে দেখা দেয় ১০ পরিবর্তন

পুরুষের টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে কী হয়?

পুরুষের টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে কী হয়?

আরও পড়ুন

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম