Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

প্রতীকী ছবি

Advertisement

নেইল আর্ট বা জেল ম্যানিকিউর এখন ফ্যাশন দুনিয়ার ট্রেন্ড। বিভিন্ন রঙের জেল পলিশ আর ইউভি লাইটে নখ শুকিয়ে এক নিমেষে পেয়ে যান উজ্জ্বল নখ। কিন্তু সুন্দর এই নখের পেছনে লুকিয়ে আছে বড় ঝুঁকি।

সম্প্রতি গ্রেট ব্রিটেনে প্রসাধন সামগ্রী প্রস্তুতকারক সংস্থাগুলোর জন্য ‘টিপিও’ নামক এক রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে এই উপাদানযুক্ত নতুন কোনো নেইল প্রোডাক্ট বাজারে আনা যাবে না এবং ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পুরোনো সব স্টক বাজার থেকে ধাপে ধাপে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগেই ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে টিপিও নিষিদ্ধ করেছে। কিন্তু কী এই টিপিও? কেন বিশ্বজুড়ে এটিকে ঘিরে এত উদ্বেগ?

গর্ভধারণের ক্ষমতা কমায় রাসায়নিক? 

‘টিপিও’ মূলত জেল নেইল পলিশে ব্যবহৃত এক ধরনের ‘ফটোইনিশিয়েটর’ উপাদান, যা ইউভি বা এলইডি  আলোর সংস্পর্শে এলে জেল পলিশকে শক্ত হতে সাহায্য করে। ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী, এই রাসায়নিকটিকে প্রজননতন্ত্রের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, এটি বন্ধ্যত্ব এবং প্রজনন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। তবে সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ঘরে বা পার্লারে দু-একদিন জেল ম্যানিকিউর করলেই যে বন্ধ্যত্ব আসবে এমন সরাসরি প্রমাণ এখনো মেলেনি। তবে দীর্ঘদিনের এক্সপোজার শরীরে ক্ষতি করতে পারে।


ইউভি ল্যাম্প ও ক্যানসারের ঝুঁকি 

শুধু রাসায়নিক নয়, জেল পলিশ শুকানোর জন্য ইউভি বা এলইডি ল্যাম্পের নিচে বারবার হাত রাখাকেও ঝুঁকির চোখে দেখছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ডিএনএ  ক্ষতিগ্রস্ত করতে পারে, যা ত্বকের অকাল বার্ধক্য ডেকে আনে এবং দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এমনকি, নখের প্লেট খুব সামান্য পরিমাণ (প্রায় ০.৫% থেকে ২.৫%) ইউভি রশ্মি শোষণ করলেও বারবার এই লাইটের ব্যবহার একেবারে ঝুঁকিমুক্ত নয়।

আর কী কী সমস্যা হতে পারে 

১. অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস (ত্বকের চুলকানি ও অ্যালার্জি)।

২. নখ পাতলা ও ভঙ্গুর হয়ে যাওয়া।

৩. নখের কোণে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ।

৪. হাত বা ঠোঁটের চারপাশে একজিমা।

বিশেষ করে পার্লারকর্মীরা, যারা টানা কয়েক ঘণ্টা এই ধরনের কেমিক্যাল, ক্ষতিকর ধোঁয়া এবং ইউভি আলোর মধ্যে কাজ করেন, তাদের স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম