পুরুষের টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে কী হয়?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টেস্টোস্টেরন পুরুষের সেক্স হরমোন। মূলত পুরুষ জননতন্ত্রের উন্নয়নে ভূমিকা পালন করে টেস্টোস্টেরন হরমোন। পুরুষের দেহে যদি এই হরমোন অতিরিক্ত কমে যায়, তাহলে কী সমস্যা হতে পারে তা নিয়েই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পুরুষের দেহে টেস্টোস্টেরনের ঘাটতি নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের দেহে প্রতি বছর অন্তত এক-দুই শতাংশ টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে।
এভাবে টেস্টোস্টেরন কমতে থাকলে যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন:
১. দেহ ত্বকের লোম সংখ্যা কমে যেতে পারে।
২. পেশির ঘনত্ব কমে যেতে পারে।
৩. অক্ষমতা, ইনফার্টিলিটি কিংবা শুক্রাণু সংখ্যা কমে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।
৪. অমনোযোগী হয়ে ওঠা।
৫. মানসিক অবসাদে ভোগা।
৬. হাড় ভঙ্গুর হয়ে যায়, ফলে ভেঙে যাওয়া বা ফ্রাকচার হওয়ার মতো ঘটনা ঘটে।

-6aef1381c7792.jpg)