Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

ফাইল ছবি

Advertisement

জীবনে একজন জীবনসঙ্গী চান অনেক পুরুষই। ভালোবাসার মানুষকে নিয়ে সংসার গড়ার স্বপ্নও দেখেন। কিন্তু বাস্তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তা তাদের পিছু টানে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরও অনেকে বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলেন বা সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নেন। এর পেছনে কাজ করে দায়িত্ব, স্বাধীনতা ও পারিবারিক সম্পর্ক নিয়ে নানা আশঙ্কা।

১. সংসারের হাল ধরার প্রস্তুতি নিয়ে সংশয়

বিয়ের পর নতুন সংসারের দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে বাবা-মায়ের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। দুই দিক সামলাতে পারবেন কি না, তা নিয়ে অনেক পুরুষের মনে সংশয় তৈরি হয়। বিয়ের আগে সঙ্গীর সঙ্গে দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে আলোচনা করলে এ ধরনের দুশ্চিন্তা কমতে পারে।

২. ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে ভাবনা

বিয়ের পর সংসারের খরচ, বাসস্থান, দৈনন্দিন প্রয়োজন এবং ভবিষ্যতের সঞ্চয়ের বিষয়গুলো সামনে আসে। এসব দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন কি না, তা নিয়ে অনেকে উদ্বিগ্ন থাকেন। সঙ্গীর সঙ্গে আয়-ব্যয় ও বাজেট নিয়ে আগেই আলোচনা করলে আর্থিক চাপ সামলানো সহজ হয়।

৩. নিজের মতো করে সময় কাটানোর সুযোগ কমে যাওয়ার ভয়

বন্ধুদের সঙ্গে আড্ডা, ব্যক্তিগত শখ কিংবা নিজের মতো সময় কাটানোর অভ্যাস বিয়ের পর বদলে যেতে পারে—এমন ধারণা অনেক পুরুষের মধ্যে রয়েছে। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে দুজনেরই ব্যক্তিগত সময় ও স্বাধীনতার সুযোগ থাকা প্রয়োজন।

৪. দাম্পত্য জীবনে দ্বন্দ্বের আশঙ্কা

দুজন মানুষের বেড়ে ওঠা, চিন্তাভাবনা ও পছন্দ এক রকম হয় না। ফলে সংসারে মতের অমিল কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এসব পরিস্থিতি কীভাবে সামলাবেন, তা নিয়ে অনেকের মনে ভয় কাজ করে। পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও বোঝাপড়া থাকলে মতের পার্থক্য সামলানো সম্ভব।

৫. পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের ভয়

বিয়ের পর স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে কোনো বিষয়ে বিরোধ তৈরি হলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা নিয়ে অনেক পুরুষ চিন্তিত থাকেন। দুই পক্ষের প্রতি দায়িত্ব পালনে ভারসাম্য রাখা তাদের কাছে বড় চ্যালেঞ্জ মনে হতে পারে। এ ক্ষেত্রে সবার কথা গুরুত্ব দিয়ে শোনা এবং ন্যায়সংগত আচরণ করা জরুরি।

৬. নতুন আত্মীয়তার সম্পর্ক সামলানোর চিন্তা

বিয়ের মাধ্যমে শুধু দুজন মানুষের নয়, দুটি পরিবারেরও সম্পর্ক তৈরি হয়। ভিন্ন পারিবারিক পরিবেশ ও মানসিকতার মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া সব সময় সহজ হয় না। সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা থাকলে এ জটিলতা অনেকটাই কমানো যায়।

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই সামাজিক চাপ বা তাড়াহুড়ো নয়, বরং মানসিক প্রস্তুতি, পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ব নেওয়ার সক্ষমতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেস্টোস্টেরন নিয়ে পুরুষের দুশ্চিন্তা? বাড়ান ৮ উপায়ে

টেস্টোস্টেরন নিয়ে পুরুষের দুশ্চিন্তা? বাড়ান ৮ উপায়ে

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

পুরুষ মানুষ ললিপপের মতো

ফেসবুকে পারশা পুরুষ মানুষ ললিপপের মতো

নিজের রূপ দেখালেও ঢাকলেন বরের মুখ, কেন এমন করলেন পারশা?

নিজের রূপ দেখালেও ঢাকলেন বরের মুখ, কেন এমন করলেন পারশা?

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

আরও পড়ুন

আম ও অ্যাভোকাডো খেলে কি হৃদযন্ত্র ভালো থাকবে? যা বলছে গবেষণা

আম ও অ্যাভোকাডো খেলে কি হৃদযন্ত্র ভালো থাকবে? যা বলছে গবেষণা

টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সহায়ক যেসব খাবার

টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সহায়ক যেসব খাবার

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

শরীরের যে পরিবর্তনে অজান্তেই বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি

শরীরের যে পরিবর্তনে অজান্তেই বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম