Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচও

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচও

Advertisement

বিশ্বজুড়ে মৃত্যুর একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে অসংক্রামক রোগগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বে মোট মৃত্যুর তিন-চতুর্থাংশ বা ৭৫ শতাংশই ঘটছে বিভিন্ন অসংক্রামক রোগের কারণে। 

প্রতিবেদনে জানানো হয়, এ ধরনের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। বিশ্বজুড়ে প্রতি বছর কেবল হৃদরোগের কারণেই প্রায় ২ কোটি মানুষ মারা যায়। হৃদরোগের পাশাপাশি ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ এবং ডায়াবেটিসকে মৃত্যুর অপর তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, অসংক্রামক রোগ বৃদ্ধির পেছনে প্রধান ঝুঁকিগুলো হলো—তামাক ও অ্যালকোহল সেবন, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং বায়ু দূষণ। 

গবেষণায় আরও একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কম শিক্ষিত মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের হার বেশি দেখা গেছে। 

এ ছাড়া গ্রামীণ এলাকার মানুষ উচ্চ রক্তচাপের পরীক্ষা এবং ক্যানসার স্ক্রিনিং বা পরীক্ষার সুযোগ থেকেও অনেক পিছিয়ে রয়েছে। 

অসংক্রামক রোগের এই ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা। তামাক, অ্যালকোহল এবং মিষ্টিজাতীয় পানীয় বা জুসের ওপর কর বাড়ানোর জন্য সরকারগুলোর প্রতি জোরালো সুপারিশ করেছে ডব্লিউএইচও। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

রয়টার্সের প্রতিবেদন হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

৪ থেকে ৮ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

৪ থেকে ৮ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

২০৫০ সালের মধ্যে প্রতি বছর ৩৫ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ২০৫০ সালের মধ্যে প্রতি বছর ৩৫ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে

দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা

ইবোলায় কঙ্গো-উগান্ডায় মৃত্যু ৮০ ছাড়াল

ইবোলায় কঙ্গো-উগান্ডায় মৃত্যু ৮০ ছাড়াল

আরও পড়ুন

বিশেষজ্ঞদের পরামর্শ অসুখী সম্পর্ককে সুখী করতে পারেন যেভাবে

অসুখী সম্পর্ককে সুখী করতে পারেন যেভাবে

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচও

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচও

‘অন ক্যামেরা’ অভিযানে জেরা, আইন কী বলে?

‘অন ক্যামেরা’ অভিযানে জেরা, আইন কী বলে?

যেসব ঘরোয়া উপায়ে মিলবে অ্যালার্জি থেকে মুক্তি

যেসব ঘরোয়া উপায়ে মিলবে অ্যালার্জি থেকে মুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম