Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ভিটামিন সি খেলেই কি সর্দি-কাশি দূর হয়? গবেষণা কী বলছে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

ভিটামিন সি খেলেই কি সর্দি-কাশি দূর হয়? গবেষণা কী বলছে

শীতের আমেজ শুরু হতেই ঠান্ডা-সর্দি থেকে বাঁচতে ভিটামিন সি খাওয়ার হিড়িক পড়ে যায়।

Advertisement

শীতের আমেজ শুরু হতেই ঠান্ডা-সর্দি থেকে বাঁচতে ভিটামিন সি খাওয়ার হিড়িক পড়ে যায়। ফার্মেসি কিংবা সুপারশপগুলোর তাক ভরে ওঠে ভিটামিন সি সাপ্লিমেন্টে। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন নিয়ম করে অতিরিক্ত ভিটামিন সি খাওয়ার এই ধারণাটি আসলে কোথা থেকে এসেছে?

খোঁজ নিয়ে জানা যায়, এর পেছনে রয়েছে একজন নোবেলজয়ীর বই এবং কিছু অতিরঞ্জিত দাবি, যার সঙ্গে আধুনিক বিজ্ঞানের পুরোপুরি মিল পাওয়া যায় না। চলুন জেনে নেওয়া যাক ভিটামিন সি নিয়ে প্রচলিত ধারণার আসল রহস্য। 

ধারণাটির সূত্রপাত যেভাবে 

মার্কিন রসায়নবিদ লিনুস পোলিং দুটি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন—একটি ১৯৫৪ সালে রসায়নে এবং অন্যটি ১৯৬২ সালে শান্তিতে। তিনি কোনো পুষ্টিবিদ বা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ছিলেন না। তবুও ১৯৭০ সালে তিনি ভিটামিন সি ও সর্দি নিয়ে একটি বই প্রকাশ করেন।

সে সময় তার বইটিতে প্রতিদিন ১,০০০ থেকে ২,০০০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এই বইয়ের কারণেই মূলত ভিটামিন সি-এর বিক্রি আকাশচুম্বী হয়ে ওঠে, যা আজও অব্যাহত রয়েছে। 

তবে পরবর্তী সময়ে বিজ্ঞানীরা জানান, পোলিংয়ের সেই দাবিটি ত্রুটিপূর্ণ বিশ্লেষণ এবং দুর্বল কিছু গবেষণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 

অতিরিক্ত ভিটামিন সি কি আসলেই কাজ করে?

গবেষণা বলছে, উত্তর হলো ‘পুরোপুরি নয়’। সর্দি-কাশি থেকে পুরোপুরি সুরক্ষা দিতে ভিটামিন সি জাদুর মতো কাজ করে না। সাম্প্রতিক কিছু বড় গবেষণার ফলাফল নিচে তুলে ধরা হলো: 

সর্দি হওয়ার ঝুঁকি কমে না: নিয়মিত ভিটামিন সি খেলে আপনার ঠান্ডা লাগার ঝুঁকি কমবে—এমন কোনো জোরালো প্রমাণ নেই। 

লক্ষণ কিছুটা কমে: যারা নিয়মিত ভিটামিন সি খান, তাদের ক্ষেত্রে তীব্র সর্দি বা ঠান্ডার লক্ষণগুলো ১০ থেকে ১৫ শতাংশ কম সময় স্থায়ী হতে পারে। সহজ কথায়, সর্দি যদি ৫ দিন থাকে, তবে তা বড়জোর ১২ ঘণ্টার মতো কমতে পারে। 

লক্ষণ শুরুর পর খেলে লাভ নেই: সর্দি বা কাশি শুরু হওয়ার পরে ভিটামিন সি খাওয়া শুরু করলে কোনো উপকার পাওয়া যায় না। সুফল পেতে হলে রোগ হওয়ার আগে থেকেই এটি নিয়মিত খেতে হবে। তবে ক্রীড়াবিদ বা সেনা সদস্যদের ক্ষেত্রে এর কিছু ইতিবাচক প্রভাব দেখা গেছে। 

দৈনিক কতটুকু ভিটামিন সি নিরাপদ?

অস্ট্রেলিয়া ও আমেরিকার স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১,০০০ থেকে ২,০০০ মিলিগ্রামের বেশি ভিটামিন সি খাওয়া নিরাপদ নয়।

অতিরিক্ত ভিটামিন সি খাওয়ার বিপদ

নিয়মিত অতিরিক্ত মাত্রায় (প্রতিদিন ১,০০০ মিলিগ্রামের বেশি) ভিটামিন সি গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। এর ফলে যেসব সমস্যা হতে পারে:

  • ডায়রিয়া, বমি ভাব, পেটে ক্র্যাম্প ও পেট ফাঁপা। 
  • অতিরিক্ত অক্সালেট শরীর থেকে বের হওয়ার কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়া। 
  • শরীরে অতিরিক্ত লোহা শোষিত হয়ে টিস্যুর ক্ষতি করা। 
  • কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং কোলেস্টেরল কমানোর ওষুধের কার্যকারিতায় বাধা সৃষ্টি করা।

পরিশেষে, প্রাকৃতিকভাবে ফলমূল ও শাকসবজি থেকে শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি গ্রহণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হুট করেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়া শুরু করা থেকে বিরত থাকুন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

ওজন কমানোর ওষুধে বাড়তে পারে পুরুষের প্রজননক্ষমতা, বলছে গবেষণা

ওজন কমানোর ওষুধে বাড়তে পারে পুরুষের প্রজননক্ষমতা, বলছে গবেষণা

ঋতু পরিবর্তনে সর্দি-কাশি ও হজমের অস্বস্তি: কতটা উপকারী পানপাতা?

ঋতু পরিবর্তনে সর্দি-কাশি ও হজমের অস্বস্তি: কতটা উপকারী পানপাতা?

সর্দি-কাশি থেকে গাঁটে ব্যথা, কতটা উপকারী পানপাতা?

সর্দি-কাশি থেকে গাঁটে ব্যথা, কতটা উপকারী পানপাতা?

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা

মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা

মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা

আরও পড়ুন

ভিটামিন সি খেলেই কি সর্দি-কাশি দূর হয়? গবেষণা কী বলছে

ভিটামিন সি খেলেই কি সর্দি-কাশি দূর হয়? গবেষণা কী বলছে

গবেষণা বার্ধক্যের গতি কমাতে যে অভ্যাসের ওপর জোর বিজ্ঞানীদের

বার্ধক্যের গতি কমাতে যে অভ্যাসের ওপর জোর বিজ্ঞানীদের

বিশেষজ্ঞদের পরামর্শ অসুখী সম্পর্ককে সুখী করতে পারেন যেভাবে

অসুখী সম্পর্ককে সুখী করতে পারেন যেভাবে

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচও

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম