Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীতে ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘা

Advertisement

Icon

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৮:২৮ পিএম

শীতে ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা। ছবি সংগৃহীত

Advertisement

প্রতিবেশি দেশ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন হয়তো।এবার শীতের ভ্রমণ করতে চাইলে যেতে পারেন কাঞ্চনজঙ্ঘা।ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত নান্দনিক টুরিস্ট স্পট কাঞ্চনজঙ্ঘা।

কাঞ্চনজঙ্ঘার পশ্চিমে তামুর নদী, উত্তরে লহনাক চু নদী। এছাড়া জংসং লা শৃঙ্গ এবং পূর্বদিকে তিস্তা নদী অবস্থিত। যারা পাহাড় ভালবাসেন মেঘের নানা রং দেখতে আগ্রহী তারা যেতে পারেন কাঞ্চনজঙ্ঘা ।

কাঞ্চনজঙ্ঘা মূলত হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটু’র পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। যার উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৮,১৬৯ ফুট।

পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে সারা পৃথিবী থেকে সিকিম নেপাল ও পশ্চিমবঙ্গে ভীড় জমান কয়েক হাজার পর্যটক। পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকেই পাহাড়ের রানি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নিউ জলপাইগুড়ি পেরোলেই উঁকি দেয় সে।

এখানে এমন কিছু জায়গার হদিশ পাবেন, কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসলে সে জায়গাগুলোতে পা রাখতে যেতেই হবে আপনাকে। দার্জিলিংয়ের টাইগার হিল থেকে আকাশ পরিষ্কার থাকলেই দেখা মেলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। দেখতে পারবেন কালিম্পংয়ের নয়নাভিরাম দৃশ্য।

এছাড়া লাভার সরকারি বন বাংলোর জানালা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এমনকি টংলুতে রিসোর্টের বাইরে বের হলেই দেখা মিলবে তার। শীতের মিঠা রোদে ধোতরেও অনন্য স্থানটি। চাইলে ট্রেকারস হাট থেকে দেখতে পারেন। বিকেলের দিকে যেতে পারেন ফালুটে।

Advertisement

কাঞ্চনজঙ্ঘা

Advertisement

আরও পড়ুন

স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনই

স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনই

২০ বছর পরও সুস্থ থাকতে চান? আজ থেকেই বদলান খাবারের অভ্যাস

২০ বছর পরও সুস্থ থাকতে চান? আজ থেকেই বদলান খাবারের অভ্যাস

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে পাতে রাখুন এই ৫ মাছ

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে পাতে রাখুন এই ৫ মাছ

নারীদের কিডনি রোগের ঝুঁকি বাড়ছে, যে ৫ লক্ষণে সতর্ক হবেন

নারীদের কিডনি রোগের ঝুঁকি বাড়ছে, যে ৫ লক্ষণে সতর্ক হবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম