Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গরমে কলার জুস কেন খাবেন?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ পিএম

গরমে কলার জুস কেন খাবেন?

কলার জুস। ছবি সংগৃহীত

Advertisement

গরমের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। আর তাই বাইরের দাবদাহ থেকে শরীরের ভেতরটা ঠাণ্ডা রাখতে দরকার পর্যাপ্ত পানির। সব সময় পানি খেতে না চাইলে ফলের জুস খেতে পারেন। 

শরীরের জন্য অন্য জুসের চেয়ে কলার জুস অত্যন্ত উপকারী। কলার জুস স্ট্রেকের ঝুকি কমায়।

কলা দেশীয় ফল ও অধিক পুষ্টিগুণ সম্পূর্ণ। এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপদান। যথা- আমিষ, ভিটামিন এবং খনিজ। কলা ক্যালরির একটি ভাল উৎস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর (মেডিকেল) জায়েদ হোসেন হিমেল জানান, দেহে স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করতে ও  রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি। দেহে পটাসিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত হলে স্ট্রোকের ঝুঁকি কমে যায়। যা কলায় আছে প্রচুর পরিমাণে।

আর তাই এই গরমে সুস্থ থাকতে ঘরেই বানাতে পারেন কলার জুস। আসুন জেনে নেই কীভবে বানাবেন কলার জুস।

উপকরণ :

পাকা কলা ২টি, দুধ হাফ কাপ, চিনি ৪ চামচ, আইস কিউব ৬-৭টি কিসমিস ১০-১২টি, কাজু বাদাম ১০-১২টি

প্রস্তুত প্রণালী:

প্রথমে মিক্সারে কলার টুকরোগুলো নিয়ে নিন। এরপর কলার টুকরোগুলোর মধ্যে দুধ, চিনি ও আইস কিউব দিন। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিহি করে নিন। এবার একটি গ্লাসে কলার শরবত ঢেলে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল কলার জুস।

গার্নিশিংয়ের জন্য কাজু, কিসমিস অথবা আপনার পছন্দমত আইটেম ব্যবহার করতে পারেন।

Advertisement

কলার জুস

Advertisement

আরও পড়ুন

সাজানো গল্পের মোহময় ফাঁদ ভালোবাসার সম্পর্কে অশান্তি বাড়াচ্ছে ৩০ সেকেন্ডের রিলস, করণীয় কী?

ভালোবাসার সম্পর্কে অশান্তি বাড়াচ্ছে ৩০ সেকেন্ডের রিলস, করণীয় কী?

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

রাতে ঘুম আসে না? অনিদ্রার পেছনে রয়েছে যেসব কারণ

রাতে ঘুম আসে না? অনিদ্রার পেছনে রয়েছে যেসব কারণ

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম