Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঢাকায় সবচেয়ে লম্বা পাঞ্জাবি প্রদর্শন করলো প্রেম’স কালেকশন্স

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ০৩:৫০ পিএম

ঢাকায় সবচেয়ে লম্বা পাঞ্জাবি প্রদর্শন করলো প্রেম’স কালেকশন্স

ঢাকায় সবচেয়ে লম্বা পাঞ্জাবি প্রদর্শন করলো প্রেম’স কালেকশন্স

Advertisement

বাংলাদেশের সবচেয়ে লম্বা পাঞ্জাবি প্রদর্শন করে রেকর্ড করলো অভিজাত ফ্যাশন হাউজ প্রেম’স কালেকশন্স। ১৬ মে বৃহস্পতিবার রাত ১০টায় গুলশান-১ এ প্রেম’স কালেকশনের শোরুমে বর্ণিল লাইভ ফ্যাশন শো'র মধ্য দিয়ে ২২ ফুট চওড়া ও ৩০ ফুট লম্বা এই পাঞ্জাবি প্রদর্শন করা হয়। ঈদের পোশাক নিয়ে মোট ৩টি কিউতে ভাগ করে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

প্রেম’স কালেকশন্সের এই আয়োজনে ঈদকে উপলক্ষ করে উপমহাদেশের অন্যতম সেরা ডিজাইনার সত্যপালের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে 'সত্যপাল' কালেকশন্স এর গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ডিজাইনার প্রেম বম্বানির এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে 'প্রেম স্টোর' এবং শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের সব সাইজের সঙ্গে এক্সট্রা লার্জ সাইজের ডিজাইনার পাঞ্জাবি নিয়ে 'মহারাজা'র উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অভিনেতা ফেরদৌস বলেন, এদেশের ক্রেতারা যারা ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ঈদের কেনাকাটা করেন তাদের জন্য অপূর্ব সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশন্স। প্রেম ভাই উপমহাদেশের অন্যতম সেরা একজন ডিজাইনার। তার চোখ ধাঁধানো ডিজাইন, রঙের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ না দেখলে বুঝতে পারবেন না। বিশেষ করে সত্যপালের কালেকশন নিয়ে এমন আয়োজনে আমি মুগ্ধ।

শুভেচ্ছা বক্তব্যে প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় পাঞ্জাবির রেকর্ডের মালিক হতে পেরে আপনাদের পাশাপাশি আমিও গর্বিত। সেই সঙ্গে ঈদকে সামনে রেখে এদেশের ফ্যাশনপ্রিয়দের জন্য উপমহাদেশের সেরা ডিজাইনার সত্যপালের আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স, ব্যাগসহ যাবতীয় কালেকশন আনতে পেরে আমরা আনন্দিত। 

'মহারাজা' কাউন্টারে সব সাইজের পাঞ্জাবির পাশাপাশি যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের কথা মাথায় রেখে এক্সট্রা সাইজের পাঞ্জাবি রেখেছি আমরা। এছাড়া গতবারের মতো কর্পোরেট ক্রেতাদের জন্য আমরা পাইকারি দামে ভারতের বাজারের চেয়ে কম মূল্যে শাড়ি, পাঞ্জাবি এবং থ্রি-পিস সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। 

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ফেরদৌস, পপি, বাপ্পি, ইমন, সজল এবং সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীনের সঙ্গে শীর্ষ মডেলরা সত্যপাল এবং প্রেম'স কালেকশনের ঈদের বিশেষ কালেকশনের পোশাক গায়ে জড়িয়ে আবহমান বাংলার মুসলমানদের প্রধান উৎসবের নানা রূপ তুলে ধরেন।

উল্লেখ্য, গত বছর বিশ্বের সবচেয়ে লম্বা ৪০ ফুট লেহেঙ্গ শাড়ি প্রদর্শন করে রেকর্ড গড়েছিল প্রেম’স কালেকশন্স।

Advertisement

প্রেম’স কালেকশন্স

Advertisement

আরও পড়ুন

অন্যের নামে জমি রেকর্ড হয়ে গেলে নিজের নামে করবেন যেভাবে

অন্যের নামে জমি রেকর্ড হয়ে গেলে নিজের নামে করবেন যেভাবে

জাল দলিলে জমি দখল হলে কী করবেন?

জাল দলিলে জমি দখল হলে কী করবেন?

প্রতারণা থেকে বাঁচতে জাল দলিল চেনার সহজ উপায় জানুন

প্রতারণা থেকে বাঁচতে জাল দলিল চেনার সহজ উপায় জানুন

চালের পানির ব্যবহারে কি নতুন চুল গজায়? যা বলছেন চিকিৎসক

চালের পানির ব্যবহারে কি নতুন চুল গজায়? যা বলছেন চিকিৎসক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম