Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বাদল দিনে জিভে জল আনা ইলিশ পোলাও

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০২:২৯ পিএম

বাদল দিনে জিভে জল আনা ইলিশ পোলাও

বাদল দিনে জিভে জল আনা ইলিশ পোলাও। ছবি সংগৃহীত

Advertisement

বৃষ্টি মুখর দিনে ইলিশ পোলাওয়ের চাইতে মজার খাবার আর কিছু হতে পারে? তাই ঘরেই রাধুন সুস্বাদু ইলিশ পোলাও।


আসুন নেই কীভাবে রাধবেন ইলিশ পোলাও।

উপকরণ

পোলাও এর চাল ১ কেজি, ইলিশ মাছ ১৬ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, টক দই ১ কাপ, লবণ স্বাদমত, দারচিনি ২ টুকরা, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ১০টি, চিনি ১ চা চামচ ও তেল আধা কাপ।

প্রণালী

দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের টুকরোগুলো নিন। এবার মাছে আদা, রসুন, লবণ ও টক দই মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। পাত্রে তেল গরম করে দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান।

মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল উঠলে নামিয়ে নিন। মাছ মশলা থেকে তুলে নিন।

অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মশলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন।

পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান। একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন করুন দারুণ মজার ইলিশ পোলাও।

Advertisement

ইলিশ পোলাও

Advertisement

আরও পড়ুন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম