Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বিকালের নাস্তায় জিভে জল আনা চিকেন সাসলিক

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৪:৩৪ পিএম

বিকালের নাস্তায় জিভে জল আনা চিকেন সাসলিক

চিকেন সাসলিক। ছবি সংগৃহীত

Advertisement

বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে খেতে পারেন চিকেন সাসলিক। তবে এই খাবারটি রেস্টুরেন্ট থেকে কিনে বেশি খাওয়া হয়।  আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন চিকেন সাসলিক।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিকেন সাসলিক।

উপকরণ

মুরগির বুকের মাংস একটু ভারী কিউব করে কাটা- ১/২ কেজি, মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ, গোল মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ, চিলি সস- ১ চা চামচ, টমেটো সস- ১ টে চামচ, লেবুর রস- ২ টে চামচ, রসুন বাটা- ১/২ চা চামচ, লবণ- পরিমান মতো, পুদিনা পাতা বাটা- ১ চা চামচ, পেঁয়াজ, টমেটো, শশা ও গাজর (কিউব করে কাটা)- পরিমাণমতো, সয়াবিন তেল- ২ টে চামচ।

প্রণালি

সাসলিক স্টিকগুলো ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। গাজর কিউব গুলো হাফ বয়েল করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিন। চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। এবার তেল ছাড়া সব উপাদান একত্রে মিশিয়ে ২ ঘন্টা মেরিনেট করুন। এরপর শাশলিক স্টিকে একে একে গাজর, টমেটো, পিঁয়াজ, শশা কিউব ও এক পিস চিকেন কিউব এভাবে স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।

এবার সবগুলো সাসলিকে তেল ব্রাশ করে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুণ অথবা, ননস্টিক প্যানে সেঁকে নিন। উভয় পাশ ১৫ মিনিট মাঝারি আঁচে সেঁকুন। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিন এবং একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিন। সালাদ ও নান রুটি/পরোটা বা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

চিকেন সাসলিক

Advertisement

আরও পড়ুন

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

সাড়ে ৫ কোটি টাকার বিলাসবহুল ঘড়ি ‘শ্রীরামচন্দ্র’; কী আছে এতে?

সাড়ে ৫ কোটি টাকার বিলাসবহুল ঘড়ি ‘শ্রীরামচন্দ্র’; কী আছে এতে?

কোন রক্তের গ্রুপে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি?

কোন রক্তের গ্রুপে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি?

শিশুর খাবারে প্রোটিনের ঘাটতি? যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন

শিশুর খাবারে প্রোটিনের ঘাটতি? যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম