Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

শীতে মাশরুম স্যুপ খেলে যেসব উপকার (ভিডিও)

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০২:০৬ পিএম

শীতে মাশরুম স্যুপ খেলে যেসব উপকার (ভিডিও)

মাশরুম স্যুপ খেলে যেসব উপকার। ছবি সংগৃহীত

Advertisement

শীতে মাশরুম খেলে উপকার পাওয়া যায়। নিরামিষভোজীদের কাছে মাশরুম মাংস হিসেবে বেশ পছন্দের। অতিবেগুনি রশ্মির প্রতিফলনে এতে প্রচুর পরিমাণে ভিটামিন 'ডি' তৈরি হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।  শীতে খেতে পারেন মাশরুম স্যুপ। রোজ খেলেও ওজন বাড়বে না। 

কেন খাবেন মাশরুম স্যুপ

মাশরুমে রয়েছে ভিটামিন 'বি' এবং প্রচুর খনিজ, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে। আর মাশরুম মানেই প্রচুর আয়রন। 
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মাশরুম স্যুপ?

উপকরণ

২ কাপ শিটেক ও কাটা বাটন মাশরুম, ১টি পেঁয়াজ কাটা, ৬টা কাটা রসুন, ১ ইঞ্চি কাটা হলুদ কন্দ, লবণ ও মরিচ স্বাদমতো, ১টা কাটা বোক চয়, ১/২ কাপ কুচোনো পেঁয়াজকলি।

যেভাবে তৈরি করবেন

১০ মিনিট ধরে তেল গরম করে নিয়ে পেঁয়াজ, রসুন ও মাশরুম ভাজুন। হলুদ ও সিজনিং যোগ করে ৩ কাপ পানি দিন। ৩০ মিনিটের জন্য ফুটিয়ে সবুজ সবজি মিশিয়ে দিন। ১০ মিনিটের জন্য গরম করে নিয়ে পরিবেশন করুন।

 

Advertisement

মাশরুম স্যুপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম