Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকালে শিশুদের টিফিনে ব্রেড পিৎজা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ পিএম

সকালে শিশুদের টিফিনে ব্রেড পিৎজা

ব্রেড পিৎজা, ছবি সংগৃহীত

Advertisement

সকালে অফিসে যাওয়ার আগে সন্তানের স্কুলের টিফিন বানিয়ে নিতে পারেন মুখরোচক ব্রেড পিৎজা।  এই রেসিপি যা চটজলদি বানিয়ে ফেলা যাবে খুব সহজেই। এ ছাড়া সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায়ও খেতে পারেন এই খাবার।  

আসুন জেনে নিই কীভাবে বানাবেন ব্রেড পিৎজা-

উপকরণ

পাউরুটি ১টা (মোটা হলে ভালো হয়), ক্যাপসিকাম কুচি ১ চামচ, ১ স্লাইস চিজ, টমাটো সস, কর্ন পরিমাণমতো, পেঁয়াজ ১টি (স্লাইস করা), চিলি ফ্লেক্স পরিমাণমতো, লবণ স্বাদমতো। টপিং বাছতে পারেন আপনার পছন্দমতো। টপিংয়ের তালিকায় রাখতে পারেন পনির, চিকেন ও মাশরুম।

যেভাবে তৈরি করবেন

গরম তাওয়ায় পাউরুটি দিন। এর পর পাউরুটির ওপর স্লাইস চিজ, টমাটো সস, ক্যাপসিকাম কুচি, কর্ন, পেঁয়াজ, চিলি ফ্লেক্স ও লবণ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন।
পরে পাউরুটির নিচটা বাদামি হতে আর চিজটা গলতে দিন। দেখবেন পুড়ে যেন না যায়।
 চিজ গলে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

তথ্যসূত্র: জি নিউজ

Advertisement

ব্রেড পিৎজা

Advertisement

আরও পড়ুন

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম