Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সম্ভ্রম রক্ষার হাতিয়ার যখন কানের ঝুমকা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০২ পিএম

সম্ভ্রম রক্ষার হাতিয়ার যখন কানের ঝুমকা

সম্ভ্রম রক্ষার হাতিয়ার যখন কানের ঝুমকা, ছবি সংগৃহীত

Advertisement

রাস্তায় বের হলেই বেশিরভাগ নারী শ্লীলতাহানির শিকার হয়। অবাক হলেও সত্যি যে এই সমস্যা ঠেকাবে কানের ঝুমকা।

তবে এখন প্রশ্ন হলো– কীভাবে? আইন কিংবা পুলিশি নিরাপত্তা, কোনোভাবেই ধর্ষণ ঠেকাতে পারছে না। তবে গবেষকের নতুন আবিষ্কারের এক কানের দুলই হতে পারে আপনার সম্ভ্রম রক্ষার হাতিয়ার। 

ধর্ষণ কিংবা শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেতে এবার বিশেষ ধরনের কানের দুল আবিষ্কার করলেন বারানসির অশোক ইনস্টিটিউটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষক শ্যাম চৌরাসিয়া। 

নারীদের বিপদের হাত থেকে রক্ষা করতে প্রায় চার মাসের অক্লান্ত পরিশ্রমে বিশেষ ধরনের এই ঝুমকা তৈরি করেছেন তিনি। 

গবেষকের দাবি, মাত্র ৪৫ গ্রাম ওজনের এই ঝুমকা দেখতে সাধারণ কানের দুলের মতোই। তবে একে নিছক গহনা ভাবলে ভুল হবে। বিশেষ এই কানের দুল ধর্ষণ ঠেকাবে। 
চমকপ্রদ তথ্য হচ্ছে বিপদ বুঝলে গুলির আকারে বেরোবে লংকাগুঁড়ো। লাল ও সবুজ রঙের লংকাগুঁড়োর গুলির মাধ্যমে খুব সহজেই ঘায়েল করা যাবে ধর্ষককে। 
কেমন দেখতে এই ঝুমকা?

অভিনব এই কানের দুলে ৭০ ভোল্ট করে মোট তিনটি ব্যাটারি রয়েছে। এক ঘণ্টা চার্জ দিলেই হবে। তাতেই এক সপ্তাহ ধরে মিলবে স্মার্ট ঝুমকার পরিষেবা। 

মোবাইলের ব্লুটুথের সঙ্গে যোগাযোগ থাকলে হবে! তা হলেই কানের দুলের মাধ্যমে ১০০ এবং ১১২-এর মতো জরুরি পরিষেবার ফোন নম্বরও ডায়াল করা যাবে। 
দু’টি সুইচও রয়েছে এই ঝুমকার। প্রথম সুইচটি টিপলে বেরোবে গুলি এবং দ্বিতীয় সুইচ টিপে করা যাবে ফোন। 
গবেষকরা বলেন, ওই দুল তৈরি করতে খরচ পড়েছে মাত্র সাড়ে চারশ টাকা। 

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Advertisement

কানের ঝুমকা

Advertisement

আরও পড়ুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম