Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাশরুমের স্যুপ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১২:২৮ পিএম

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাশরুমের স্যুপ

মাশরুমের স্যুপ, ছবি সংগৃহীত

Advertisement

শুধু রোগীর পথ্য নয়, স্যুপ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। তিনটি স্যুপ রয়েছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।  
আপনি সবুজ শাকসবজির সঙ্গে স্যুপে গাজর, পেঁয়াজ, ডাল ও মিষ্টিআলু যোগ করতে পারেন। এ ছাড়া মাংস খেতে চাইলে মুরগি ও মাটন দিয়েও বানাতে পারেন স্যুপ।

আজ আপনাদের জন্য থাকছে সবুজ শাকসবজি ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন সবুজ শাক ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ। 

সবুজ শাক ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ
মাশরুম ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এতে আছে সেলেনিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

উপকরণ

২ কাপ শিটেক ও কাটা বাটন মাশরুম, ১টি পেঁয়াজ, কাটা ৬টি কাটা রসুন, ১ ইঞ্চি কাটা হলুদ কন্দ, লবণ এবং মরিচ স্বাদ অনুযায়ী, ১/২ কাপ পেঁয়াজ।

যেভাবে তৈরি করবেন

১০ মিনিট ধরে তেল গরম করে নিয়ে পেঁয়াজ, রসুন ও মাশরুম ভাজুন। হলুদ ও সিজনিং যোগ করে ৩ কাপ পানি দিন। ৩০ মিনিট ফুটিয়ে সবুজ সবজি মিশিয়ে দিন। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

তথ্যসূত্র: এনডিটিভি

 

Advertisement

মাশরুমের স্যুপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম