Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

করোনা ধরা পড়লে কী করবেন?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৪:১৫ পিএম

করোনা ধরা পড়লে কী করবেন?

করোনা ধরা পড়লে কী করবেন? ছবি সংগৃহীত

Advertisement

করোনাভাইরাসে বাড়ছে মৃত্যুর মিছিল। সারাবিশ্বে ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই সংক্রমণে। বাংলাদেশেও থাবা বসিয়েছে এই মহামারী। এ পর্যন্ত ৬ জন মারা গেছেন। 
সর্দি-কাশি, গলা ব্যথা ও জ্বর এসব প্রাথমিক উপসর্গ করোনার। লোপ পায় ঘ্রাণশক্তিও।  এসব উপসর্গ দেখা দিলে হেল্পলাইনে ফোন করে লোক ডেকে নমুনা পরীক্ষা করিয়ে নিন। 

করোনা পরীক্ষার পর পজিটিভ ধরা পড়লে কী করবেন? এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে-

১.সবার আগে সেল্ফ কোয়ারেন্টিনে যেতে হবে। বাড়ির ভেতরে, পরিবারের সদস্যদের থেকেও কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। 

২.গত কিছু দিনে যাদের সঙ্গে দেখা করেছেন তার একটি তালিকা তৈরি করুন। তাদেরকেও সচেতন থাকতে বলুন।

৩.আপনার ব্যবহৃত জিনিস অন্যকে ব্যবহার করতে দেবেন না।

৪.নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিন। 

৫.প্রয়োজনীয় খাদ্য, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা পণ্যের সরবরাহগুলো আগে থেকে মজুত করে রাখুন। 

৬.পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ২০ সেকেন্ড ধরে হাত সাবান–পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পরামর্শ করোনাভাইরাস সচেতনতার জন্য সবাই দিচ্ছেন। যদি হ্যান্ডওয়াশ-পানি না থাকে, সে ক্ষেত্রে স্যানিটাইজার দিয়েও হাত ভালোভাবে ঘষে নিতে হবে। 

৭.পরিবারের উচিত ব্যক্তিগত সব জিনিস এই মুহূর্তে আলাদা ব্যবহার করা। যেমন খাবার, পানির বোতল, বাসন-কোসন। প্রয়োজন হলে বাড়ির একটি আলাদা ঘরে অসুস্থ সদস্যকে রেখে দিতে হবে। এ ক্ষেত্রে আলাদা শৌচাগারের ব্যবস্থাও করলে আরও ভালো হয়।

৮. ফোন বা ই–মেইল কীভাবে ব্যবহার করবেন। জরুরি ফোন নম্বর, চিকিৎসকের নম্বর সব যেন হাতের কাছে থাকে।

৯. অযথা আতঙ্কিত না হয়ে প্রতিবেশী, পরিবার-স্বজনদের সঙ্গে নিয়ে আলোচনা করতে হবে। কেউ আক্রান্ত হলে আগাম প্রস্তুতি কী হবে, তা নিয়ে পরিকল্পনা করে রাখুন।

১০. প্রচুর পানি পান আর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। 

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, সিএনএন

 

Advertisement

করোনা

Advertisement

আরও পড়ুন

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

ঘুমের মধ্যে কেন দাঁত কিড়মিড় করে মানুষ? জেনে নিন কারণ

ঘুমের মধ্যে কেন দাঁত কিড়মিড় করে মানুষ? জেনে নিন কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম