Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘরেই তৈরি করুন ছোলা ঘুগনি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৩:৫৩ পিএম

ঘরেই তৈরি করুন ছোলা ঘুগনি

ছোলা ঘুগনি, ছবি সংগৃহীত

Advertisement

ছোলা সাধারণত আমরা ভুনা করে খেয়ে থাকি। তবে ছোলা রকমারি রান্নার মাধ্যমে সুস্বাদু করে খাওয়া যায়। ইফতারে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ছোলার ঘুগনি।

আসুন জেনে নিই ছোলার ঘুগনি কীভাবে তৈরি করবেন?

ছোলা ঘুগনি

উপকরণ

ছোলা ২ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ পরিমাণমতো।

আরও লাগবে তেল ৩ টেবিল-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো, এলাচ ২টি।

প্রণালি

ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করতে হবে। তেল গরম করে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে হবে।

তেলের ওপর এলে চুলার আঁচ কমাতে হবে। ছোলা ঘুগনি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।

ছোলা সাধারণত আমরা ভুনা করে খেয়ে থাকি। তবে ছোলা রকমারি রান্নার মাধ্যমে সুস্বাদু করে খাওয়া যায়। ইফতারে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ছোলার ঘুগনি।

Advertisement

ছোলা ঘুগনি

Advertisement

আরও পড়ুন

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম