Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গরুর মাংসের স্বাস্থ্যকর রেসিপি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৪:৪২ পিএম

গরুর মাংসের স্বাস্থ্যকর রেসিপি

ছবি সংগৃহীত

Advertisement

গরুর মাংসে রয়েছে অনেক পুষ্টি উপাদান। তাই গরুর মাংস স্বাস্থ্যকর উপায়ে রান্নার সঠিক নিয়ম জানা প্রয়োজন।
 
গরুর মাংসে অতিরিক্ত চর্বি থাকার কারণে অনেকে খেতে চান না। কারণ এই চর্বি ওজন বাড়ানোর পাশাপাশি জটিল অনেক রোগ সৃষ্টি করতে পারে। 

তবে চর্বি কমিয়ে বা চর্বি ফেলে দিয়ে হাজারও রকম রান্না সম্ভব। 

গরুর মাংস দিয়ে তৈরি করতে পারেন গ্রিল বিফ। বিফ গ্রিল করে খেলে চর্বি অনেকাংশ কমে যায়। পাতলা মাংস হলে এটি আরও স্বাস্থ্যকর হয়। 

 

যেভাবে তৈরি করবেন গ্রিল বিফ-


উপকরণ

মাংসের পাতলা টুকরো ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ পরিমাণমতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ ও টকদই ২ টেবিল চামচ। 

প্রণালি 

হাড় ছাড়া মাংস টুকরো করে ধুয়ে সব উপকরণ ভালো করে মেখে চার ঘণ্টা রেখে দিন। এর পর গ্রিলের ওপর দিয়ে দুই পিঠ বাদামি করে গ্রিল করে নিন। ওপরে তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। 

Advertisement

গরুর মাংস গ্রিল বিফ

Advertisement

আরও পড়ুন

দলিলে জমির পরিমাণ কম-বেশি? জেনে নিন করণীয় ও আইনি প্রতিকার

দলিলে জমির পরিমাণ কম-বেশি? জেনে নিন করণীয় ও আইনি প্রতিকার

সবজিতে লুকিয়ে থাকা পোকা যেভাবে বের করবেন

সবজিতে লুকিয়ে থাকা পোকা যেভাবে বের করবেন

বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন

বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন

সকালে ঘুম থেকে উঠে যে ৫ অভ্যাস বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

সকালে ঘুম থেকে উঠে যে ৫ অভ্যাস বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম