Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রান্নায় কোন তেল ব্যবহার স্বাস্থ্যের জন্য ভালো

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৪:২৮ পিএম

রান্নায় কোন তেল ব্যবহার স্বাস্থ্যের জন্য ভালো

ছবি সংগৃহীত

Advertisement

খাবারের গুণমান ঠিক রাখে তেল। তাই রান্নায় সবসময় ভালো তেল ব্যবহার করা উচিত।
 
সাধারণত বাজারে রান্নার জন্য যে সয়াবিন তেল পাওয়া যায়, তাতে  ভেজাল রয়েছে। 

পুষ্টিবিদদের মতে, রান্নার জন্য ভালো তেল ও সঠিক পরিমাণে তেল ব্যবহার জরুরি। এতে স্বাস্থ্য ভালো থাকে। কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবার ওজন বাড়ায়। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়ে ও স্বাস্থ্যহানি হয়।

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা যুগান্তরকে বলেন, রান্নায় সাধারণত আমরা সয়াবিন তেল ব্যবহার করি। তবে এই তেলে ভেজাল থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো না ও ফ্যাট বাড়ায়। যার ফলে বিভিন্ন রোগও হয়ে থাকে। 

তিনি বলেন, সরিষার তেলে পর্যাপ্ত আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা  রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। হৃদরোগের সমস্যা থাকলে এই তেল রান্নায় ব্যবহার করতে পারেন। রান্নার জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে ঘানিভাঙা সরিষার তেল। 

Advertisement

রান্না তেল সরিষা হৃদরোগ সয়াবিন

Advertisement

আরও পড়ুন

রাতে ঘুম না এলে যেসব কাজ করতে নেই

রাতে ঘুম না এলে যেসব কাজ করতে নেই

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

সাড়ে ৫ কোটি টাকার বিলাসবহুল ঘড়ি ‘শ্রীরামচন্দ্র’; কী আছে এতে?

সাড়ে ৫ কোটি টাকার বিলাসবহুল ঘড়ি ‘শ্রীরামচন্দ্র’; কী আছে এতে?

কোন রক্তের গ্রুপে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি?

কোন রক্তের গ্রুপে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম