Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জিভে জল আনা ইলিশ পোলাও

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০১:২০ পিএম

জিভে জল আনা ইলিশ পোলাও

ছবি সংগৃহীত

Advertisement

এমন বৃষ্টিমুখর দিনে ইলিশ পোলাওয়ের চাইতে মজার খাবার আর কি হতে পারে? তাই ঘরেই রাঁধুন সুস্বাদু ইলিশ পোলাও।

আসুন নিই কীভাবে রাঁধবেন ইলিশ পোলাও।

উপকরণ

পোলাওয়ের চাল ১ কেজি, ইলিশ মাছ ১৬ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরো, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা আধাকাপ, পেঁয়াজ স্লাইস আধাকাপ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ১০টি, চিনি ১ চা চামচ ও তেল আধাকাপ।

প্রণালি

দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের টুকরোগুলো নিন। এবার মাছে আদা, রসুন, লবণ ও টকদই মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান।

মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল উঠলে নামিয়ে নিন। মাছ মসলা থেকে তুলে নিন।

অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মসলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন।

পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান। একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন করুন দারুণ মজার ইলিশ পোলাও।

Advertisement

ইলিশ পোলাও বৃষ্টি

Advertisement

আরও পড়ুন

টাকা জমানোর সহজ ১০ উপায়

টাকা জমানোর সহজ ১০ উপায়

শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?

শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?

বাজার থেকে ফুলকপি কেনার সময় যে ৫ বিষয় খেয়াল রাখবেন

বাজার থেকে ফুলকপি কেনার সময় যে ৫ বিষয় খেয়াল রাখবেন

হিজাব বা হেলমেট পরার সঙ্গে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

হিজাব বা হেলমেট পরার সঙ্গে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম