Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কুরবানির মাংস ফ্রিজে রাখার আগে জানতে হবে যেসব টিপস

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম

কুরবানির মাংস ফ্রিজে রাখার আগে জানতে হবে যেসব টিপস

ফাইল ছবি

Advertisement

কয়েকদিন পর কুরবানির ঈদ। গরু কিংবা খাসির মাংস বেশ বড় একটা পরিমাণ ফ্রিজে রেখে দেওয়া হয় এই ঈদে। ডিপ ফ্রিজে মাংস রাখার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি। 

কারণ ঠিকভাবে হিমায়িত না হলে মাংসের স্বাদ এবং গুণমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস। 

একটি সাধারণ ভুল হলো মাংসের বড় অংশ একসঙ্গে ফ্রিজারে রাখা। এতে হিমায়িত হওয়ার পাশাপাশি ডিফ্রস্ট করাও বেশ ঝামেলাপূর্ণ হয়ে যায়। বারবার ভিজিয়ে রেখে ডিফ্রস্ট করার কারণে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। এমন পরিমাণে মাংস এক ব্যাগে রাখুন যেটা ডিফ্রস্ট করে রান্না করে ফেলবেন সঙ্গে সঙ্গে। 

ফ্রিজারের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটে আছে কিনা তা নিশ্চিত করুন। এতে মাংসের পৃষ্ঠের সঙ্গে বড় বরফের স্ফটিক গঠিত হবে না। বড় আকৃতির বরফে মাংস আচ্ছাদিত হয়ে গেলে পরবর্তীতে মাংস শুকিয়ে যায় দ্রুত।

ফ্রিজার বার্ন রোধে জিপলক ব্যাগের পাশাপাশি অতিরিক্ত এক লেয়ারের পাতলা প্লাস্টিক অথবা ফয়েল পেপার ব্যবহার করতে পারেন।

মাংস রাখার পর ঘন ঘন ফ্রিজের দরজা খুলবেন না। পাশাপাশি সঠিকভাবে দরজা বন্ধ করাও জরুরি।
 

Advertisement

কুরবানি মাংস ফ্রিজ রাখা টিপস

Advertisement

আরও পড়ুন

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে মিলবে যেসব উপকার

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে মিলবে যেসব উপকার

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম