Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বাচ্চাদের বুদ্ধির বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে যা করবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১১:০৯ এএম

বাচ্চাদের বুদ্ধির বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে যা করবেন

ছবি : সংগৃহীত

Advertisement

সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক, সব বাবা-মাই চান। তাই শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার ব্রেনকেও শান দেওয়ার প্রয়োজন রয়েছে। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ হয়। এই বয়স থেকেই অভিভাবকেরা কিছু নিয়ম মেনে চললে শিশুর স্মৃতিশক্তি যেমন বাড়বে, তেমনই বুদ্ধিরও বিকাশ হবে।

শিশুর বুদ্ধিমত্তা বাড়াতে যেসব দিকে খেয়াল রাখবেন-

১) বুদ্ধিমত্তায় বা মস্তিষ্কে শান দিতে শিশুকে রপ্ত করাতে পারেন দাবার ছক। অন্য যে কোনো খেলার চেয়ে এই খেলা শিশুর বুদ্ধির বিকাশ ঘটাবে, মানসিক ভাবেও অনেক দৃঢ় হতে সাহায্য করবে।

২) মেমরি গেম খেলাও শিশুদের বুদ্ধির বিকাশে সহায়ক হতে পারে। এতে শিশুদের একাগ্রতা বাড়ে।

৩) শিশুর বুদ্ধির বিকাশে সহায়তা করতে পারে গান। ছোটদের মনোযোগ বাড়াতেও গান শেখাতে পারেন। পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের চর্চা করাও ভাল। এতে বুদ্ধিও বাড়ে, মনও ভাল থাকে।

৪) মোবাইল, ট্যাবের বদলে শিশুর হাতে বই ধরিয়ে দিন। এই বিষয়ে মনোবিদদের মতে, ছোট থেকেই বই পড়ার অভ্যাস করালে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দুই-ই প্রখর হবে। শিশু পড়াশোনা করার সময়ে আপনিও পাশে বসে বই পড়ুন। বড়দেরই অনুকরণ করে শিশুরা। সেই সময়ে আপনি মোবাইলে ব্যস্ত থাকলে, শিশু পড়া ছেড়ে মোবাইল চাইবে।

৫) ছোট ছোট অঙ্কের হিসেব মুখে মুখে করতে উৎসাহিত করুন। রপ্ত করান সেই কৌশল। ছোটবেলা থেকেই এই অভ্যাস আয়ত্তে আনতে পারলে মস্তিষ্ক অনেক সক্রিয় থাকবে।

Advertisement

বুদ্ধির বিকাশ টিপস

Advertisement

আরও পড়ুন

দেরিতে বিয়ে করলে নারীদের যেসব স্বাস্থ্য জটিলতা হতে পারে

দেরিতে বিয়ে করলে নারীদের যেসব স্বাস্থ্য জটিলতা হতে পারে

বিয়ের আগে যে ১০টি বিষয় জানা জরুরি

বিয়ের আগে যে ১০টি বিষয় জানা জরুরি

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের যেসব খাবার হতে পারে উপকারী

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের যেসব খাবার হতে পারে উপকারী

প্রোস্টেট ক্যানসার নির্ভুল শনাক্তে আসছে নতুন প্রযুক্তি

প্রোস্টেট ক্যানসার নির্ভুল শনাক্তে আসছে নতুন প্রযুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম