Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকাল সকাল যে তিনটি অভ্যাসে দিনভর চাঙা থাকবে শরীর

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

সকাল সকাল যে তিনটি অভ্যাসে দিনভর চাঙা থাকবে শরীর

ছবি: সংগৃহীত

Advertisement

দিনভর কেটে যায় নানা ব্যস্ততায়। অফিসের কাজ তো আছেই, তার ওপর সংসার জীবন নিয়ে ছুটে চলার যেন শেষ নেই। ছুটির দিন ছাড়া বিশ্রাম নামক শব্দটি জীবন থেকে হারিয়ে যায়। ফলে দিন শেষ হওয়ার জন্য আর অপেক্ষা করতে হয় না। তার আগেই ক্লান্তি নেমে আসে শরীরে। কাজের গতি এবং মান দুটোই কমতে থাকে। তবে কয়েকটি কাজ করে সকাল শুরু করতে পারলে, সারা দিন চাঙা থাকতে পারবেন। চলুন জেনে নেই সে সম্পর্কে—

১) সকালে তাড়াতাড়ি বিছানা ছাড়ার মতো স্বাস্থ্যকর বিষয় আর কিছু হতে পারে না। ঘুম থেকে দ্রুত ওঠা মানেই অনেক শারীরিক সমস্যার ঝুঁকি কমানো। বরং দেরি করে ঘুম থেকে ওঠার কিছু কুফল রয়েছে। সকালে উঠলে শরীরচর্চা থেকে ডায়েট, সবটাই খুব গুছিয়ে এবং সময় নিয়ে করা যায়।

২) সকালে উঠে শরীরচর্চা করেন অনেকেই। তাতে ভাল থাকে শরীর। গ্যাস-অম্বলেরও ঝুঁকি কমে। তবে সবচেয়ে ভাল হয় যদি সকালে উঠে কিছু যোগাসন করতে পারেন। যোগাসনে রক্ত চলাচল ভাল থাকে। পেশির নমনীয়তা বজায় থাকে। ওজন থাকে নিয়ন্ত্রণে।

৩) সকালে উঠেই ঠিক করে নিন সারা দিন কী কী করবেন। শুধু ঠিক করলেই চলবে না, সেগুলো একটি জায়গায় লিখে রাখুন। কোন সময়ে কী করবেন, সেটাও লিখে নিন। কখন জিম করবেন, কখন অফিস যাবেন এবং অন্যান্য কাজ কখন সারবেন, সবটাই লিখে রাখুন। এতে সময় বাঁচবে, আবার কাজটাও গুছিয়ে হবে।

Advertisement

টিপস স্বাস্থ্য

Advertisement

আরও পড়ুন

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

রাত জেগে খাওয়া? ডেকে আনছেন লিভারের মারাত্মক বিপদ!

রাত জেগে খাওয়া? ডেকে আনছেন লিভারের মারাত্মক বিপদ!

ঘুমের সময় আলো নাকি তাপমাত্রা বেশি গুরুত্বপূর্ণ? যা বলছে গবেষণা

ঘুমের সময় আলো নাকি তাপমাত্রা বেশি গুরুত্বপূর্ণ? যা বলছে গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম