Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীতকালে পোশাকের সঙ্গে যেভাবে মানানসই গহনা পরবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম

শীতকালে পোশাকের সঙ্গে যেভাবে মানানসই গহনা পরবেন

ছবি: সংগৃহীত

Advertisement

ঋতুর সঙ্গে ফ্যাশনেরও অদলবদল হয়। আর তাই সাজপোশাকে রুচি-আভিজাত্য বজায় রাখা শীতকালে খুবই জরুরি। বিশেষ করে ফ্যাশনসচেতন মানুষের জন্য দারুণ পছন্দ শীতকাল। আর তাই শীতে পোশাকের সঙ্গে রুচিশীল মানানসই গহনা পরা চাই। কারণ ফ্যাশনিস্তাদের ওয়ারড্রোব থেকে রকমারি রঙিন পোশাক বেরোনোর সময় শীতকাল। তবে স্টাইলিশ পোশাকের সঙ্গে কোনো গহনা না পরলে নিজের ব্যক্তিত্বকে স্বমহিমায় ফুটিয়ে তুলতে পারবেন না। সে কারণে জেনে নিন কীভাবে শীতকালে আপনার আভিজাত্য পোশাক আর গহনায় ফুটিয়ে তুলবেন ।

১. ক্লাসিক পেনডেন্ট বর্তমানে দারুণ জনপ্রিয়। রকমারি ডিজাইনের হ্যান্ডমেড পেনডেন্টের জুড়ি মেলা ভার। তাই শাড়ি হোক কিংবা লং জ্যাকেট, ভেতরে হাইনেক, টপ পরলে তার ওপর এই ক্লাসিক পেনডেন্ট দেখতে মন্দ লাগে না। সিলভার, কাঠ, তামার মতো উপকরণের তৈরি পেনডেন্টের এখন রমরমা। বিশেষ করে এই শীতে পোশাকে আপনার বৈচিত্র্য আনবেই।

২. শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার আর বিয়েবাড়ি লেগেই থাকে। আর শীতের রাতের অনুষ্ঠানে জমকালো ওয়েস্টার্ন লুকের সঙ্গে মুক্তার গহনার দারুণ মেলবন্ধন। শীতের যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মুক্তার ছোট্ট দুল কিংবা লম্বা মালা ও ব্রেসলেট বেশ নজর কাড়ে। ছিমছাম হলেও সাজপোশাকে আভিজাত্য বজায় থাকবে।

৩. হাঁসুলি সে রকমই একটি গহনা। শাড়ি, কুর্তি, উলেন লং পোশাকের সঙ্গে দিব্যি বেছে নিতে পারেন। চিরাচরিত হাঁসুলির ডিজাইন ছাড়াও বাজারে এখন ফিউশন ডিজাইনের হাঁসুলির দেখা মিলে, যা শীতকালীন আউটফিটের সঙ্গে দিব্যি মানিয়ে যায়।

৪. নব্বই দশকের জনপ্রিয় চোকার এখন আবার হাল ফ্যাশনে ফিরে এসেছে। উত্তরে বাতাস বইলেই গায়ে লং জ্যাকেট, স্রাগসের মতো পোশাক ওঠে। আর তার সঙ্গে গলায় আঁটসাঁটভাবে লেগে থাকা এই গহনা দারুণ মানাবে আপনাকে। সিলভার, অক্সিডাইজড, লেস, কাপড়সহ নানা ধাতুর চোকার পাওয়া যায়। পোশাকের সঙ্গে মানানসই চোকার বেছে নিন।

৫. লম্বা ঝুলের ইয়ার রিংসের আধিপত্য গত একদশক ধরেই। অনেকেই কানে শুধু এক জোড়া বড় বা লম্বা দুল বেছে নেন তার সাজের একমাত্র অনুষঙ্গ হিসেবে। বিয়েবাড়িতে শাড়ি আর শালের সঙ্গে লম্বা ঝুলের কানের দুলে আপনাকেও দিব্যি মানাবে।

Advertisement

শীতকাল গহনা

Advertisement

আরও পড়ুন

প্রতিদিনের রান্নায় যে লবণ ব্যবহার করা বেশি স্বাস্থ্যকর

প্রতিদিনের রান্নায় যে লবণ ব্যবহার করা বেশি স্বাস্থ্যকর

পারফিউমের ঘ্রাণেই হতে পারে শ্বাসকষ্ট-মাথাব্যথা! জানুন বিপদের লক্ষণ

পারফিউমের ঘ্রাণেই হতে পারে শ্বাসকষ্ট-মাথাব্যথা! জানুন বিপদের লক্ষণ

স্বামী-স্ত্রী অজান্তেই একে অপরের যে ৫ অভ্যাস রপ্ত করেন

স্বামী-স্ত্রী অজান্তেই একে অপরের যে ৫ অভ্যাস রপ্ত করেন

দাগে দাগে জমি কিনে এক দাগে ভোগদখল, আইনি সমাধান কী?

দাগে দাগে জমি কিনে এক দাগে ভোগদখল, আইনি সমাধান কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম