Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সহকর্মী পেছনে লেগেছে, যে উপায়ে করবেন সমাধান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

সহকর্মী পেছনে লেগেছে, যে উপায়ে করবেন সমাধান

ছবি: সংগৃহীত

Advertisement

সহকর্মী প্রতিদ্বন্দ্বী হবেন—এটাই স্বাভাবিক। অফিস কলিগের কাজের সঙ্গে নিজের তুলনা করে ভুলগুলো সংশোধন করার সুযোগ পাবেন। কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী সহকর্মীর সঙ্গে আপনার সম্পর্ক রেষারেষির পর্যায়েও চলে যেতে পারে। এক্ষেত্রে কাজের বিঘ্নও ঘটতে পারে। কর্মক্ষেত্রে আবার অনেকে অযাচিতভাবে পেছনে পড়ে থাকে। তবে কিছু কৌশল মেনে চললে ‘সাপও মরবে, লাঠিও ভাঙবে।’

সহযোগিতা করুণ: কোনো কারণে মনোমালিন্য ঝগড়ায় রূপ নিলেও দ্রুতই থামতে শিখুন। মনে রাখবেন, অফিস কাজের জায়গা। আপনার কোনো বিরক্তিকর সহকর্মীর সঙ্গে আপনার সমস্যা নিয়ে অন্য সহকর্মীরা আপনার পক্ষ নিলেও দ্রুতই সমাধান করুণ। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। যাতে সহজে আপনার সঙ্গে কোনো বিতর্ক বা অকারণ ঝঞ্ঝাটে তিনি না জড়াতে পারেন। কাজের প্রয়োজন বা দরকারি কথা ছাড়া এমন মানুষের সঙ্গে খুব একটা অন্য কথায় যাবেন না।

আগ বাড়িয়ে কথা না বলা: ঝামেলা করে কিংবা ওঁত পেতে থাকে এমন সহকর্মীকে যথাসম্ভব এড়িয়ে চলুন। তার বলা কোনো কথাতেও মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাধারণত ওরা এক কথার অন্য মানে করে তা নিয়ে সমস্যা তৈরি করেন। তার বলা কথা বা মন্তব্য নিয়ে অকারণে মাথা গরম করবেন না। বরং সে সব কথাকে মজার ছলে নিয়ে বুঝিয়ে দিন আপনি সে সব কথাকে কোনো গুরুত্বই দেননি। উপেক্ষাই এই ধরনের মানুষকে জব্দ করার সবচেয়ে বড় অস্ত্র।

নতুন কাউকে বন্ধু বানান: কর্মক্ষেত্রে এমন অনেককেই পাবেন যারা নিজেদের কাজ সম্পর্কে সচেতন। ঠিক তেমনই সামাজিক দায়িত্ববোধও তাদের পুরোমাত্রায় থাকে। এই সব মানুষদের নির্বাচন করতে হবে আপনাকেই। অফিসে এমন কাউকে পেলে তার সঙ্গে বেশি ভাব জমান। পেছনে পড়া লোকের সঙ্গে এতটুকুও সময় বিনা প্রয়োজনে কাটাবেন না। এড়িয়ে চললে একসময় তিনিও শুধরে যাবেন।

অপ্রয়োজনীয় কথা বলবেন না: কর্মক্ষেত্রে অকারণে বেশি কথা না বলাই ভালো। কাজের জায়গায় অপ্রয়োজনীয় কথাবার্তা অনেক সময় আপনার বিপদের কারণ হতে পারে। আপনার সেই কথার ফায়দা লুঠতে পারে সহকর্মীদেরই কেউ কেউ। তাই তাদের সেই সুযোগ দেবেন না।

ম্যানেজমেন্টকে বলুন: আপনার জায়গায় যদি সঠিক থাকেন, তবে ওই সহকর্মীকে হুঁশিয়ার করুন। একবার, দু-তিনবার। তবে বেশি প্রশয় দেবেন না। এক্ষেত্রে সরাসরি ঝগড়া না করে আপনার বসকে বা ম্যানেজমেন্টে বিচার দিন। অকারণে কারা আপনার পিছনে লাগছে তাদের নাম সরাসরি ম্যানেজমেন্টকে জানান। এক্ষেত্রে প্রকট এই সমস্যা থেকে সুরাহা পেতে পারেন।

Advertisement

সহকর্মী অফিস

Advertisement

আরও পড়ুন

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

বিয়ের কথা শুনলে অনেকেই ভয় পান, কারণ কী?

বিয়ের কথা শুনলে অনেকেই ভয় পান, কারণ কী?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম