Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

টুথপেস্ট করবে আরও যে ৫ কাজ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

টুথপেস্ট করবে আরও যে ৫ কাজ

ছবি: সংগৃহীত

Advertisement

টুথপেস্ট দিয়ে কি শুধু দাঁতই মাজা হয়? আপনি কি জানেন নিত্য প্রয়োজনীয় এই টুথপেস্ট ঘরের আরও অন্তত পাঁচটি কাজ করতে পারে। ব্যবহার করা জানলে কাজের পরিথি আরও বাড়বে। চাইলে আপনি এটি দিতে জুতা পরিষ্কার করতে পারবেন, কাপড়ের দাঁগ সরাতেও ব্যবহার করবেন।

বহুমূখি কাজে সিদ্ধহস্ত এই টুথপেস্টের পাঁচটি ব্যবহার জানাব—

  • বৃষ্টির দিন হোক বা শীতের সকাল রাস্তায় বের হলে জুতায় কাদা লাগবেই। জুতার কাদা পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতায় প্রথমে লাগিয়ে নিন পেস্ট। তারপর শুকনা ও নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে কাদা লাগা জুতাও।
  • বাড়িতে শিশু থাকলে দেয়ালে আঁকিবুঁকি থাকবেই। ওসবে তাদের মানা করা অসম্ভব। কিন্তু উত্তরণের পথ আছে। নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়ালে লাগিয়ে নিন। তারপর শুকনা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।
  • কাপ বা মগ থেকে চা বা কফির দাগ উঠতে চাইছে না? কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। দেখবেন নতুনের মতো হয়ে যাবে মগ বা কাপ।
  • শীতের দিনে এই ঝামেলাটা বেশি পোহাতে হয়—বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না।
  • ইস্ত্রির সামনের অংশে দাগ লেগে থাকলে কাপড়ও নোংরা হয়ে যায়। সেই দাগ উঠাতে কত কসরত করতে হয়। কিন্তু সহজ একটি উপায়ে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। একটি নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে আরেকটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন ইস্ত্রি।

Advertisement

টুথপেস্ট চা-কফি

Advertisement

আরও পড়ুন

দেরিতে বিয়ে করলে নারীদের যেসব স্বাস্থ্য জটিলতা হতে পারে

দেরিতে বিয়ে করলে নারীদের যেসব স্বাস্থ্য জটিলতা হতে পারে

বিয়ের আগে যে ১০টি বিষয় জানা জরুরি

বিয়ের আগে যে ১০টি বিষয় জানা জরুরি

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের যেসব খাবার হতে পারে উপকারী

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের যেসব খাবার হতে পারে উপকারী

প্রোস্টেট ক্যানসার নির্ভুল শনাক্তে আসছে নতুন প্রযুক্তি

প্রোস্টেট ক্যানসার নির্ভুল শনাক্তে আসছে নতুন প্রযুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম