Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেভাবে খাবেন জামের বীজ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:০০ পিএম

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেভাবে খাবেন জামের বীজ

ছবি: সংগৃহীত

Advertisement

যত উপকার আছে জামে। বিশেষ করে জামের বীজ খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন ডায়াবেটিস রোগীরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামের উপকারের পাশাপাশি এর বীজও বেশ উপকার করে। বিশেষ করে হজমের সমস্যা সমাধানে জামের বিকল্প নেই। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জামের বীজ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে নীরোগ স্ট্রিটের আয়ুর্বেদ বিশেষজ্ঞ রাম এন কুমার বলেছেন, জামের বীজ অধিকাংশ আয়ুর্বেদিক ডায়াবেটিসের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। জাম হলো— অ্যাসট্রিনজেন্ট অ্যান্টি-ডিউরেটিক, যা ঘন ঘন মূত্রত্যাগ কমাতে সাহায্য করে। এতে হাইপোগ্লাইসেমিক গুণ আছে, যা রক্তে শর্করার মাত্রা কমায়। এটি অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ, যা ডায়াবেটিসে বেশ কার্যকরী। জাম ফল ও বীজ উভয়েই একই গুণ আছে।

এখন আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে জামের বীজ খাবেন তা জেনে নিন—

প্রথমে জাম পরিষ্কার করে একটি পাত্রে রাখুন। আঙুল দিয়ে ফল থেকে বীজ ছাড়িয়ে নিয়ে অন্য একটি পাত্রে রাখুন। বীজগুলো ভালোভাবে ধুয়ে নিন, যাতে গায়ে শাঁস না লেগে থাকে। পরিষ্কার কাপড়ে বীজগুলো ছড়িয়ে রোদ্রে তিন থেকে চার দিন শুকিয়ে নিন। শুকানো হলে বাইরের খোসা ছাড়িয়ে ভেতরের সবুজ অংশ বের করুন। এরপর সবুজ অংশটি সহজেই আঙুলের চাপে ভাঙ্গুন। সব ভেঙে আরও কিছু দিন রোদ্রে শুকিয়ে নিন। এবার শুকনো বীজগুলো ভালোভাবে মিক্স করে গুঁড়ো করে নিন। তারপর ভালো করে গুঁড়ো করার পর চালুনিতে চেলে নিন। এরপর জামের বীজের গুঁড়ো একটি বায়ু-নিরোধক শিশিতে রেখে দিন এবং প্রয়োজনমতো ব্যবহার করুন।

এক গ্লাস পানিতে এক চা-চামচ জামের বীজের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। তবেই আপনি ডায়াবেটিস মুক্ত থাকবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম