Logo
Logo
×

Advertisement

সাহিত্য

শাহাদাত মাহমুদ সিদ্দিকীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

শাহাদাত মাহমুদ সিদ্দিকীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচনকালে কবির সঙ্গে অতিথিবৃন্দরা। ছবি: যুগান্তর

Advertisement

কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকীর দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল্লাহ নূর। 

ছিন্নপত্র প্রকাশনের স্বত্বাধিকারী কবি খালেদ রাহীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন—গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওমর কাদির, কবি ও সাংবাদিক রাশেদুল হাসান, ক্রিটিক অর্ণব মামুন এবং মুহাম্মদ ইসমাঈল।

‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’ শাহাদাত মাহমুদ সিদ্দিকীর দ্বিতীয় কাব্যগ্রন্থ।  তার প্রথম কাব্যগ্রন্থ ‘হাতটা একটু ধরো’ ২০২১ সালে  বইনামা প্রকাশন থেকে প্রকাশিত হয়। 

শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১৯৮৭ সালের ৭ অক্টোবর ফেনী সদরের মোটবী গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মোশাররফ হোসাইন ও জাহিদা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ফেনী সরকারি কলেজ পেরিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যবিত্তের জিম্মি জীবন

মধ্যবিত্তের জিম্মি জীবন

শীতের সকালে তুমি

শীতের সকালে তুমি

কথার জাদুকর হুমায়ূন আহমেদ

কথার জাদুকর হুমায়ূন আহমেদ

আবু ইসহাকের সাহিত্য : আমাদের মাটি ও মানুষের শিল্প

আবু ইসহাকের সাহিত্য : আমাদের মাটি ও মানুষের শিল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম