Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য

শিল্পকলায় আলোকচিত্রে ‎কাজী নজরুল ইসলাম

Advertisement

Icon

‎‎সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

শিল্পকলায় আলোকচিত্রে ‎কাজী নজরুল ইসলাম

Advertisement

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সংগ্রাম, সৃষ্টিশীলতা ও দর্শনকে আলোকচিত্রের ভাষায় নতুন করে তুলে ধরেছে সাংস্কৃতিক সংগঠন ‘অন্তরকথা, সংস্কৃতিচর্চা ও বিকাশ কেন্দ্র।‎

‘স্মরণে, সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক প্রদর্শনীতে কবির জীবনের নানা পর্যায়, সাহিত্য, সংগীত, সংগ্রামী চেতনা ও মানবিক দর্শনের দুর্লভ মুহূর্তগুলো একসঙ্গে উপস্থাপন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় চিত্রশালার গ্যালারি-৭-এ  তিন দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কবি আলফ্রেড খোকন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান সচিব মোহাম্মদ জাকির হোসেন। শুরুতেই ছিলো আলোচনা, কবিতাপাঠ, গান ও নৃত্য পরিবেশনা। 

‎অনুষ্ঠানে প্রদর্শনীটির কিউরেটর মো. শাহীন রেজা রাসেল এবং সহকারী কিউরেটর মো. এরশাদ হাসানের হাতে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

‎সংশ্লিষ্টরা জানান, প্রদর্শনীর বিশেষত্ব হলো—নজরুলকে শুধু কবি বা সাহিত্যিক হিসেবে নয়, তার সময়, সমাজ, সংগ্রাম, চিন্তা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। আলোকচিত্রের পাশাপাশি প্রতিটি ছবির বিন্যাস ও উপস্থাপনায় কবির জীবন ও দর্শনের সঙ্গে দর্শকের একটি সম্পর্ক তৈরির প্রয়াস রয়েছে।

‎বক্তারা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দর্শন বর্তমান সময়েও প্রাসঙ্গিক। সেই দর্শনকে নতুন প্রজন্মের কাছে সহজ ও নান্দনিকভাবে পৌঁছে দিতে আলোকচিত্রকে মাধ্যম হিসেবে বেছে নেওয়াই প্রদর্শনীটির অন্যতম তাৎপর্য। ফলে এটি কেবল অতীতের স্মৃতিচারণ নয়; বরং নজরুলের চিন্তা ও সৃষ্টিকে সমকালীন বাস্তবতায় নতুন করে দেখার একটি প্রয়াস।

‎‎‘অন্তরকথা, সংস্কৃতিচর্চা ও বিকাশ কেন্দ্র’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রহিম সুমন জানান, নজরুল বর্ষ উপলক্ষে আমাদের এই প্রয়াস। আমরা এই আয়োজনে চেষ্টা করেছি নজরুলের নানাদিক, দুই বাংলার নানাস্মৃতি ছবির মাধ্যমে তুলে ধরবার। এটি নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সৃষ্টির সঙ্গে নতুন করে পরিচিত হতে সহায়তা করবে।

‎আয়োজকরা জানান, ২৪ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারি-৭-এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম