Logo
Logo
×

Advertisement

সাহিত্য

বাংলা একাডেমিতে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

Advertisement

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রতিবছরের মতো এবারও আয়োজন করছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। এটি যেমন ঐতিহ্যের সবচেয়ে বড় আয়োজন, তেমনি বাংলাদেশের কোনো প্রকাশনা প্রতিষ্ঠানেরও সর্ববৃহৎ আয়োজন।

১৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এই কার্নিভাল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি।

এবারের কার্নিভালের মূল প্রতিপাদ্য ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’। সাহিত্য ও সৃজনশীলতার সঙ্গে পাঠক, লেখক, প্রকাশক, বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের নিবিড় সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। 

কার্নিভালে প্রতিদিনই থাকছে বিষয়ভিত্তিক নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, শিশুদের চিত্রপ্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছপরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ এবং সংগীতসন্ধ্যা।

এসব আয়োজনের পাশাপাশি প্রতিদিনই থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। রচনাবলিসহ ১৭ দিনে ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হবে। বইপ্রেমীদের জন্য কার্নিভালে থাকছে আকর্ষণীয় ছাড়ের নানা সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

পাশাপাশি রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ থাকছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে বুকমার্ক। এছাড়া কার্নিভালে অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।

ঐতিহ্যের পাশাপাশি এই কার্নিভালে অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ। এছাড়া ফুড পার্টনার হিসেবে থাকছে নির্বাচিত পাকেরঘর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

কবি আল মুজাহিদী স্মরণে সেমিনার, জীবনী ও রচনাবলী প্রকাশের দাবি

কবি আল মুজাহিদী স্মরণে সেমিনার, জীবনী ও রচনাবলী প্রকাশের দাবি

অনেক দিন পর সংস্কৃতি সচিববিহীন সাংস্কৃতিক আয়োজন

অনেক দিন পর সংস্কৃতি সচিববিহীন সাংস্কৃতিক আয়োজন

অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার

অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার

অবশেষে বাংলা একাডেমি পুরস্কার নিচ্ছেন মোহন রায়হান

অবশেষে বাংলা একাডেমি পুরস্কার নিচ্ছেন মোহন রায়হান

আরও পড়ুন

বাংলা একাডেমিতে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

বাংলা একাডেমিতে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

‎সংস্কৃতিচর্চায় ভীতি ও বিচ্ছিন্নতা নিয়ে সাংস্কৃতিক কর্মীদের উদ্বেগ

‎সংস্কৃতিচর্চায় ভীতি ও বিচ্ছিন্নতা নিয়ে সাংস্কৃতিক কর্মীদের উদ্বেগ

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম