Logo
Logo
×

Advertisement

সাহিত্য

শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪ পিএম

শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা’

ভাষার মাসে বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা।

Advertisement

বাংলা আমাদের মায়ের ভাষা। আমাদের প্রাণের স্পন্দন। আমাদের ভালোবাসা। বাংলায় আমরা মনের ভাব প্রকাশ করি—  বাংলায় কথা বলি, বাংলায় লিখি।

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা। আর্ট কার্নিভালের ব্যবস্থাপনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

২২ ফেব্রুয়ারি সকাল দশটায় কর্মশালাটি উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্য ন্ত কর্মশালাটি চলবে।  প্রশিক্ষণ দিবেন আন্তর্জাতিক খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শিদ।

অন্যান্য ভাষার মতো বাংলা ভাষার অক্ষর শব্দ ও লাইন নিয়ে আর্টের পরিসর অতোটা বিস্তৃত নয়। বাংলা ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফির  মাধ্যমে বাংলা লিখন রীতির নান্দনিকতা ছড়িয়ে পড়ুক সবখানে— এ জন্যেই আর্ট কার্নিভাল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ প্রয়াস। 

চারদিনের এই কর্মশালায় শিল্পপ্রেমী যে কেউ অংশ নিতে পারবেন।


রেজিস্ট্রেশনের জন্য  ফেসবুক ইভেন্ট পেজের এই লিঙ্কে: https://www.facebook.com/events/409980809829050/ 

Advertisement

বাংলা ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি প্রশিক্ষণ

Advertisement

আরও পড়ুন

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উপলক্ষে চিত্রপ্রদর্শনী

শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উপলক্ষে চিত্রপ্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম