Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ফজর ও জোহরের পর হাবিবুর রহমান মিছবাহ’র মাহফিলে লাখো মানুষের ঢল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৪ পিএম

ফজর ও জোহরের পর হাবিবুর রহমান মিছবাহ’র মাহফিলে লাখো মানুষের ঢল

চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলে লাখো মানুষের ঢল। ইনসেটে মুফতি হাবিবুর রহমান মিছবাহ।

Advertisement

বেশ কয়েক বছর যাবৎ আলোচিত বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে শ্রোতার ঢল নামছে। মিডিয়ায় তেমন প্রচার না হলেও জনশ্রুতি রয়েছে, হাবিবুর রহমান মিছবাহ’র মাহফিল মানেই হাজার হাজার মুসুল্লীর উপচে পড়া ভিড়।

শনিবার কনকনে শীতের মধ্যেই ফজর ও জোহরের পর চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি হাবিবুর রহমান মিছবাহর মাহফিলে লাখো মানুষের ঢল নেমেছে। 

এ দিন চাঁদপুর পুরানবাজার মধুসূদন হাইস্কুল ময়দানে বিশাল তাফসির মাহফিলে ফজরের পর প্রধান অতিথির আলোচনা করেন সময়ের আলোচিত এ বক্তা।

জানা যায়, অতি ভোরে কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার মুসুল্লী মুফতি হাবিবুর রহমান মিছবাহ’র বয়ান শুনতে ফজরের আগেই সম্মেলনস্থলে উপস্থিত হন।

মহিলা প্যান্ডেলেও প্রায় লক্ষাধিক মুনাজাতে অংশগ্রহণ করেন। পুরুষদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে চাঁদপুরের পুরানবাজার লোকারণ্য হয়ে যায়।

ফজরের নামাজের পর মুফতি হাবিবুর রহমান মিছবাহ বয়ান শুরু করেন এবং আলোচনা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন।

বয়ান ও মুনাজাতে ময়দানজুড়ে কান্নার রোল পড়ে। এ সময় আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চাঁদপুর এলাকা।

একই দিন দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদরাসার মাহফিলেও একই দৃশ্য দেখা যায়।

মাহফিলের আয়োজক মাওলানা কামাল উদ্দীন দায়েমী বলেন, মুফতি হাবিবুর রহমান মিছবাহ আমাদের মাহফিলে জোহরের পর বয়ান করেন। ভরদুপুরে এ অঞ্চলে মাহফিলের প্রচলন না থাকলেও তার আগমনে লোকে লোকারণ্য হয়ে যায় মাদরাসা ময়দান।

 

Advertisement

মাহফিল হাবিবুর রহমান মিসবাহ

Advertisement

আরও পড়ুন

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

বোনদের বিয়ে দিতে জমি বিক্রি, বাকি সম্পত্তিতে কি ভাগ পাবেন তারা?

বোনদের বিয়ে দিতে জমি বিক্রি, বাকি সম্পত্তিতে কি ভাগ পাবেন তারা?

আজকের নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম