Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরাইলের হামলা, নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরাইলের হামলা, নিহত ৭

ছবি: আল-জাজিরা

Advertisement

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরাইল গাজা নগরীতে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত সাতজন নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরাইলি সেনারা গাজা নগরী ও উপত্যকার অন্যান্য এলাকায় বহু বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

তিনি জানান, রাতে এসব হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

গাজা নগরীর ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় নিহতদের মধ্যে চারজনের মরদেহ এবং কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের একটি শিবিরে তাঁবুর ওপর ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে। 

সূত্র: আল-জাজিরা

Advertisement

ফিলিস্তিন গাজা হামাস-ইসরাইল যুদ্ধ

Advertisement

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

আরও পড়ুন

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম