Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। ছবি: রয়টার্স

Advertisement

গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ইরানের দেওয়া সাত শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। তবে ওয়াশিংটনের জবাবকে পর্যাপ্ত মনে করছেন না তিনি।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এসব তথ্য জানান। খবর এএনআইয়ের।

এক্স বার্তায় রেজায়ি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাত শর্তের কয়েকটিতে রাজি হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে আমরা মনে করি। ইরানের কূটনীতি বদলে গেছে এবং আগের অবস্থায় ফেরার কোনো উপায় নেই।


চলতি মাসের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত পূরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল। তবে ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল।

আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারসহ ইরানের দেওয়া শর্ত মানলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে। 

গত মাসে চলমান সংঘাত বন্ধে আলোচনা শুরুর উদ্যোগ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল ইরান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম