Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে একটি ট্রাক ও ট্যুর বাসের সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলের ড্রোন চিত্র। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে দেশটির মানিসা প্রদেশের আকহিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আল জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করে পুলিশ।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, সংঘর্ষের পর বাসটি উল্টে গেছে এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগও দেখা যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে যায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের দেশের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি-না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

গভর্নর ওজকান বলেন, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চলছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ, এই দুর্ঘটনা তা বেদনাদায়কভাবে স্মরণ করিয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

আরও পড়ুন

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ভারতে মেট্রোরেলে বসাকে কেন্দ্র করে নিহত ১, ছেলেসহ সাবেক আমলা গ্রেফতার

ভারতে মেট্রোরেলে বসাকে কেন্দ্র করে নিহত ১, ছেলেসহ সাবেক আমলা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম