Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলি কারাগার থেকে মুক্তির পর স্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ। ছবি: সংগৃহীত

Advertisement

অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মুক্তির পর তিনি বলেছেন, তাকে আটক করার ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভীত করার উদ্দেশ্যে নেওয়া রাজনৈতিক পদক্ষেপের অংশ।

রোববার (৮ নভেম্বর) মুক্তির পর আবু শাদেহ বলেন, ‘আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরও দৃঢ় করা যে আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ।’ 

তিনি আরও জানান, সাংবাদিক হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন।

মঙ্গলবার ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে তাকে আটক করা হয়। এরপর তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি গোয়েন্দা স্থাপনায় তাকে রাখা হয়।

আইনগত অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরাইলের আরব ভোটারদের সমর্থন দেওয়ার উদ্দেশ্যে বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। সংগঠনটি তার আইনজীবী দলেরও অংশ।

আবু শাদেহ ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক। আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে কথা বলার পাশাপাশি আলজাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।


তার আইনজীবী ও আদালাহর মানবাধিকারকর্মী হাদিল আবু সালিহ বলেন, ইসরাইলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়, আবু শাদেহও সেসব বিষয় নিয়েই কথা বলেছেন।

তিনি বলেন, ‘প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই স্পষ্ট ছিল যে এ বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই।’ তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার একটি প্রকাশ্য আলোচনা।

আইনজীবী বলেন, ‘বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণেই এখন এসব আলোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। অথবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন সেটিকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলি ব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধের সন্দেহে পরিণত করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি সাংবাদিক নন, বরং রাজনৈতিক পরামর্শক।’

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালান ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয়। পাশাপাশি মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করা হয়। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

আরও পড়ুন

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম