Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে: ডিজি

সিসিএসের সঙ্গে মতবিনিময়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম

ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে: ডিজি

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর

Advertisement

ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ও বেসরকারি সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।

সভায় অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল (যুগ্মসচিব), উপপরিচালক আফরোজা রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিএসের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণের কো-অর্ডিনেটর ইমরান শুভ্র, সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্না।

সভায় মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিসিএস দীর্ঘদিন ধরে সচেতনতা বৃদ্ধি, বাজার পর্যবেক্ষণ ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যে ভূমিকা রেখে আসছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি সংগঠনের এই পারস্পরিক সহযোগিতা বাজারব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার সংরক্ষণে আইন প্রয়োগ, সচেতনতা কর্মসূচি সম্প্রসারণ ও তথ্য বিনিময় জোরদার করার বিষয়ে মতামত দেন।

সভা শেষে উভয় পক্ষ ভোক্তা অধিকার রক্ষায় যৌথ উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা

শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা

নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা

হরিরামপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের হানা

হরিরামপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের হানা

আরও পড়ুন

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম