Logo
Logo
×

Advertisement

অন্যান্য

র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‌্যাব-৭ এর ডিএডি মোতালেব হোসেনের স্ত্রী শামসুন্নাহারের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে পরিবেশ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৭ এর সদর দপ্তর পতেঙ্গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

তিনি বলেন, আমার স্বামী দেশপ্রেমিক ছিলেন। দেশকেই বেশি ভালোবাসতেন। পরিবারের চাইতে দেশকেই বেশি সময় দিতেন। দেশপ্রেমিক হওয়ার কারণেই কি তাকে এভাবে হত্যা করা হলো। তার ওপর অবিচার করা হলো। দেশপ্রেমিক মানুষকে এভাবে হত্যা করা হলে আর কেউ কি সৈনিকের চাকরি করবে? 

তিনি আরও বলেন, আমার স্বামীর হাড়গোড় সবকিছু ভেঙে ফেলা হয়েছে। পুরো শরীরটাই বাঁকা হয়ে গেছে। পিঠে কোপ এবং গুলির চিহ্ন ছিল। রক্ত ঝরছিল। 

তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি দাবি করেন।

সোমবার সন্ধ্যায় ঢাকার পিলখানার কাছে অবস্থিত বাসায় টেলিভিশনের স্ক্রলেই তিনি প্রথম স্বামী হত্যার দুঃসংবাদটি দেখতে পান। খবর পেয়ে ছেলেমেয়েদের নিয়ে রাতেই ছুটে আসেন চট্টগ্রামে। তার সঙ্গে ছিলেন বড় ছেলে মেহেদি হাসান ভুঁইয়া এবং দুই মেয়ে শামিমা জান্নাত ও ইশরাত জাহান মুনতাহা। মেহেদি তেজগাঁও কলেজে পরিসংখ্যান বিভাগে অনার্স প্রথমবর্ষে পড়ছেন। শামিমা দশম শ্রেণি এবং মুনতাহা পঞ্চম শ্রেণিতে পড়ে। 

মায়ের আর্তনাদের সময় মুনতাহাকে দেখা গেছে তার মাকে সান্ত্বনা দিতে।  

মোতাহেরের ছেলে মেহেদি হাসানও তার বাবার হত্যাকারীদের শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা  স্বাধীন দেশে বাস করছি- এমনটাই ভাবতাম; কিন্তু স্বাধীন দেশে এভাবে একজন মানুষকে হত্যা করা হবে সেটা কল্পনা করিনি।  তিনি পরিবারের বড় ছেলে হিসেবে র‌্যাব-বিজিবিতে একটি চাকরি প্রদানের জন্য সরকারের কাছে  আবেদন জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

চট্টগ্রামে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই, লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার

চট্টগ্রামে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই, লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার

১৮ মাসে ঝরেছে ২১৩ প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ১৮ মাসে ঝরেছে ২১৩ প্রাণ

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম