Logo
Logo
×

Advertisement

অন্যান্য

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবি: সংগৃহীত

Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাসের নেতৃত্বদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এরপর রোববার (২২ ফেব্রুযারি) সকালে ড. ইউনূসের পুরোনো কর্মস্থলে ফেরার কথা তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জানানো হয়। 

পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বদানের ১৮ মাস বিরতির পর রোববার অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার পূর্বের দায়িত্বে ফিরে আসায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।  সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছানোর পর তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগ দেন।

এতে আরও জানানো হয়, ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই মাসের শেষের দিকে ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে আসার পরিকল্পনাও করেছেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত

ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

আ ফ ম খালিদের বিবৃতি ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

আরও পড়ুন

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম