Logo
Logo
×

Advertisement

জাতীয়

আ ফ ম খালিদের বিবৃতি

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

Advertisement

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব ও নোবেলজয়ী অর্থনীতিবিদ। তার মতো একজন ব্যক্তিকে হেনস্তা করা, তাকে লক্ষ্য করে অপপ্রচার চালানো এবং শারীরিকভাবে হুমকি দেওয়া আন্তর্জাতিক রীতিনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি।

ড. খালিদ হোসেন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কোনো ব্যক্তি বা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাও গণতান্ত্রিক অধিকার। তবে সেই সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা শারীরিক হেনস্তার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের চর্চা হতে হবে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

সাবেক এই উপদেষ্টা বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি সংকটকালে রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের দায়িত্ব পালন করেছে। তার কর্মকাণ্ডের মূল্যায়ন হতে পারে যুক্তি, তথ্য ও গঠনমূলক সমালোচনার ভিত্তিতে। কিন্তু তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা করা বা তার মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিচায়ক নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থেও এ ধরনের ঘটনা কাম্য নয়। রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে সহনশীলতা, সংলাপ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ড. আ ফ ম খালিদ হোসেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সংহতি প্রকাশ করেন এবং রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

আ ফ ম খালিদের বিবৃতি ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম