Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আইজিপির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল সদর দপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

আইজিপির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল সদর দপ্তর

ফাইল ছবি

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া ‘শতকরা ৯৯ ভাগ পুলিশ সদস্য সৎ ও দায়িত্বশীল’ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে বাহিনীটির সদর দপ্তর।

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির বক্তব্যটি মূলত ‘বার্ষিক তথ্য’ বা একটি নির্দিষ্ট সময়ে কতজন সদস্য সুশৃঙ্খল থাকছেন তার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। গত ৪ বছরের (২০২২-২০২৫) প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত ও অনুসন্ধানে প্রেরিত মোট অভিযোগের সংখ্যা ছিল ৭,৮৮২টি আর বর্তমানে মোট পুলিশ সদস্যের সংখ্যা ২,১৮,৫৫৪ জন। এতে গড় বার্ষিক অভিযোগ দাঁড়ায় ১,৯৭০.৫টি এবং বার্ষিক অভিযোগে জড়িত হওয়ার হার ০.৯০ ভাগ। এতে প্রতীয়মান হয় যে, যেকোনো বড় সংস্থায় ১ ভাগ বা তার কম সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকা অত্যন্ত স্বাভাবিক এবং এটি একটি সুশৃঙ্খল বাহিনীর পরিচায়ক। এ হার নির্দেশ করে যে, বাহিনীর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়- অপরদিকে অভিযোগের প্রকারভেদ বিশ্লেষণ করলে দেখা যায়, সব অভিযোগই সরাসরি দুর্নীতি সম্পর্কিত নয়। যেমন- পারিবারিক সমস্যা বা অদক্ষতা সরাসরি অসততা নয়, বরং ব্যক্তিগত বা কৌশলগত সীমাবদ্ধতা। এগুলো বাদ দিলে প্রকৃত অসততা বা দুর্নীতির হার আরও অনেক কমে আসবে, যা প্রায় ০.৭০ ভাগের নিচে।

এতে আরও বলা হয়- অন্যদিকে জনমানসে ধারণা এবং পরিসংখ্যান বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, ২ লাখ ১৮ হাজার পুলিশ সদস্যের মধ্যে ২ হাজার সদস্য যখন কোনো ভুল করেন, তখন সেই ক্ষুদ্র অংশটির কারণে জনগণের মনে বিরূপ ধারণা জন্মে। কিন্তু পরিসংখ্যান বলছে, বাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যই নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আইজিপি তার বক্তব্যে এ বিষয়টিই বোঝাতে চেয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

পুলিশের মিড লেভেল ও কিছু স্পর্শকাতর থানায় যে উপস্থিতি পাওয়া গেছে

পুলিশের মিড লেভেল ও কিছু স্পর্শকাতর থানায় যে উপস্থিতি পাওয়া গেছে

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

আরও পড়ুন

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম