Logo
Logo
×

Advertisement

অন্যান্য

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা

Advertisement

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৫৫টি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ছয়জন ভোট দেননি।

ভোটগ্রহণ শেষে জানা গেছে, ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না ছয় সংসদ সদস্য। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ (সন্দীপ) আসনের বিএনপি সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জামায়াত জোটের খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়া সম্ভব হয়নি। মোস্তফা কামাল পাশাও অসুস্থ থাকার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে উপস্থিত হতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে তার ভোটকেন্দ্রে অনুপস্থিত থাকার বিষয়ে পৃথক কোনো কারণ জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিএনপি কিংবা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে ভোটকক্ষে দেখা যায়নি।

এদিকে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান লন্ডনে ও সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ওসমান ফারুকের ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন টুটুল যুগান্তরকে জানান, সংসদ শেষ হওয়ার পর দল থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান ড. ওসমান ফারুক। 

দেশে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় সংসদ সদস্য না হওয়ায় স্বতন্ত্র সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন।

নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির

শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

আরও পড়ুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম