Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সৌদিগামী স্থগিত ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বিমানের বার্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

সৌদিগামী স্থগিত ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বিমানের বার্তা

ছবি: এআই দিয়ে পরিমার্জিত

Advertisement

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় ঢাকা-রিয়াদের রুটের স্থগিত করা দুটি ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বার্তা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ‘সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা স্থানীয় সময় ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত) বর্ধিত করেছে। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১ ও ১২ অক্টোবর তারিখের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে আগামীকাল (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সবাইকে অবহিত করা হবে।’

বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখিত। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীদের সহযোগিতা কামনা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এবার বন্ধ সৌদির আরেক বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট

এবার বন্ধ সৌদির আরেক বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

বিমানের পাইলটের জরুরি বার্তায় বন্ধ করা হয় শাহজালালের রানওয়ে, কারণ জানা গেল

বিমানের পাইলটের জরুরি বার্তায় বন্ধ করা হয় শাহজালালের রানওয়ে, কারণ জানা গেল

এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ

এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

আরও পড়ুন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সৌদিগামী স্থগিত ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বিমানের বার্তা

সৌদিগামী স্থগিত ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বিমানের বার্তা

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম