Logo
Logo
×

Advertisement

অন্যান্য

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: পিআইডি

Advertisement

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী এবং মডারেটর ছিলেন ফ্যাকল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

নিউমোনিয়া মোকাবিলায় প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ।পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।

স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ হওয়ার সুযোগ বাড়ানো সম্ভব হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মাহদী আমিনের সঙ্গে এডিবির বৈঠক শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ

শিক্ষা, প্রযুক্তি ও কৃষিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম