Logo
Logo
×

Advertisement

জাতীয়

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

Advertisement

দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে গড়ে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানিমন্ত্রী জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং জ্বালানির বিকল্প উৎস তৈরি।

দেশীয় গ্যাস অনুসন্ধানে জরিপ ও নতুন কূপ খনন

নতুন গ্যাসের মজুত খুঁজে বের করতে দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী জানান, বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতোমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের তথ্য সংগ্রহ শেষ করেছে। এছাড়া অন্যান্য সম্ভাবনাময় এলাকাতেও অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০৩০-৩১ সালের মধ্যে চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে, সাতটির কাজ চলছে। অবশিষ্ট ১১১টি কূপের কাজ ধাপে ধাপে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সমুদ্রাঞ্চলে অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগের উদ্যোগ

সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্যও অফশোর মডেল পিএসসি ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে।

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির পরিকল্পনা

এলএনজি সরবরাহের বিষয়ে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের মোট ১০টি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি এবং তিনটি স্বল্পমেয়াদি চুক্তি। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য বাধা তৈরি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।

নতুন দুটি এলএনজি টার্মিনাল নির্মাণ

এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে মহেশখালী ও মাতারবাড়ীতে দুটি নতুন টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার টার্মিনাল চালু করা হবে।

এই দুটি টার্মিনাল চালু হলে দেশের মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা বেড়ে দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। একই সঙ্গে এলএনজি সংরক্ষণের সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হওয়ার আশা করছে সরকার। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধাও নেওয়া হয়েছে।

ভোলার গ্যাস ব্যবহারের পরিকল্পনা

এদিকে ভোলায় অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পকারখানায় সরবরাহ করা যায় কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানিমন্ত্রী সংসদকে জানান, এ সম্ভাবনা কাজে লাগানো গেলে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

গভীর রাতেও মন্ত্রীদের ফোন করে কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী

গভীর রাতেও মন্ত্রীদের ফোন করে কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্নপথে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্নপথে

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

গ্যাসের সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

দুর্নীতি নির্মূলে রাজনীতিবিদদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে: স্পিকার

দুর্নীতি নির্মূলে রাজনীতিবিদদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম